| | بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ |
| |
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। |
| | Ayahs: | 1-15 | 16-30 | 31-45 | 46-60 | 61-75 | 76-90 | 91-105 | 106-120 | 121-135 | 136-150 | 151-165 | 166-180 | 181-195 | 196-200 | | |
| | | |
| | الم | (1 |
| আলিফ লাম মীম। | |
| Alif-Lâm-Mîm. [These letters are one of the miracles of the Qur’ân, and none but Allâh (Alone) knows their meanings]. | |
| | | |
| | اللّهُ لا إِلَـهَ إِلاَّ هُوَ الْحَيُّ الْقَيُّومُ | (2 |
| আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সবকিছুর ধারক। | |
| Allâh!
Lâ ilahâ illa Huwa (none has the right to be worshipped but He), the
Ever Living, the One Who sustains and protects all that exists. | |
| | | |
| | نَزَّلَ عَلَيْكَ الْكِتَابَ بِالْحَقِّ مُصَدِّقاً لِّمَا بَيْنَ يَدَيْهِ وَأَنزَلَ التَّوْرَاةَ وَالإِنجِيلَ | (3 |
| তিনি আপনার প্রতি কিতাব নাযিল করেছেন সত্যতার সাথে; যা সত্যায়ন করে পূর্ববর্তী কিতাবসমুহের। | |
| It
is He Who has sent down the Book (the Qur’ân) to you (Muhammad SAW)
with truth, confirming what came before it. And he sent down the Taurât
(Torah) and the Injeel (Gospel). | |
| | | |
| | مِن
قَبْلُ هُدًى لِّلنَّاسِ وَأَنزَلَ الْفُرْقَانَ إِنَّ الَّذِينَ
كَفَرُواْ بِآيَاتِ اللّهِ لَهُمْ عَذَابٌ شَدِيدٌ وَاللّهُ عَزِيزٌ ذُو
انتِقَامٍ | (4 |
| নাযিল
করেছেন তাওরত ও ইঞ্জিল, এ কিতাবের পূর্বে, মানুষের হেদায়েতের জন্যে এবং
অবতীর্ণ করেছেন মীমাংসা। নিঃসন্দেহে যারা আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করে,
তাদের জন্যে রয়েছে কঠিন আযাব। আর আল্লাহ হচ্ছেন পরাক্রমশীল, প্রতিশোধ
গ্রহণকারী। | |
| Aforetime,
as a guidance to mankind, And He sent down the criterion [of judgement
between right and wrong (this Qur’ân)]. Truly, those who disbelieve in
the Ayât (proofs, evidences, verses, lessons, signs, revelations, etc.)
of Allâh, for them there is a severe torment; and Allâh is All-Mighty,
All-Able of Retribution. | |
| | | |
| | إِنَّ اللّهَ لاَ يَخْفَىَ عَلَيْهِ شَيْءٌ فِي الأَرْضِ وَلاَ فِي السَّمَاء | (5 |
| আল্লাহর নিকট আসমান ও যমীনের কোন বিষয়ই গোপন নেই। | |
| Truly, nothing is hidden from Allâh, in the earth or in the heavens. | |
| | | |
| | هُوَ الَّذِي يُصَوِّرُكُمْ فِي الأَرْحَامِ كَيْفَ يَشَاء لاَ إِلَـهَ إِلاَّ هُوَ الْعَزِيزُ الْحَكِيمُ | (6 |
| তিনিই
সেই আল্লাহ, যিনি তোমাদের আকৃতি গঠন করেন মায়ের গর্ভে, যেমন তিনি
চেয়েছেন। তিনি ছাড়া আর কোন উপাস্য নেই। তিনি প্রবল পরাক্রমশীল, প্রজ্ঞাময়। | |
| He
it is Who shapes you in the wombs as He pleases. Lâ ilâha illa Huwa
(none has the right to be worshipped but He), the All-Mighty, the
All-Wise. | |
| | | |
| | هُوَ
الَّذِيَ أَنزَلَ عَلَيْكَ الْكِتَابَ مِنْهُ آيَاتٌ مُّحْكَمَاتٌ هُنَّ
أُمُّ الْكِتَابِ وَأُخَرُ مُتَشَابِهَاتٌ فَأَمَّا الَّذِينَ في
قُلُوبِهِمْ زَيْغٌ فَيَتَّبِعُونَ مَا تَشَابَهَ مِنْهُ ابْتِغَاء
الْفِتْنَةِ وَابْتِغَاء تَأْوِيلِهِ وَمَا يَعْلَمُ تَأْوِيلَهُ إِلاَّ
اللّهُ وَالرَّاسِخُونَ فِي الْعِلْمِ يَقُولُونَ آمَنَّا بِهِ كُلٌّ مِّنْ
عِندِ رَبِّنَا وَمَا يَذَّكَّرُ إِلاَّ أُوْلُواْ الألْبَابِ | (7 |
| তিনিই
আপনার প্রতি কিতাব নাযিল করেছেন। তাতে কিছু আয়াত রয়েছে সুস্পষ্ট, সেগুলোই
কিতাবের আসল অংশ। আর অন্যগুলো রূপক। সুতরাং যাদের অন্তরে কুটিলতা রয়েছে,
তারা অনুসরণ করে ফিৎনা বিস্তার এবং অপব্যাখ্যার উদ্দেশে তন্মধ্যেকার
রূপকগুলোর। আর সেগুলোর ব্যাখ্যা আল্লাহ ব্যতীত কেউ জানে না। আর যারা
জ্ঞানে সুগভীর, তারা বলেনঃ আমরা এর প্রতি ঈমান এনেছি। এই সবই আমাদের
পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। আর বোধশক্তি সম্পন্নেরা ছাড়া অপর কেউ
শিক্ষা গ্রহণ করে না। | |
| It
is He Who has sent down to you (Muhammad SAW) the Book (this Qur’ân).
In it are Verses that are entirely clear, they are the foundations of
the Book [and those are the Verses of Al-Ahkâm (commandments, etc.),
Al-Farâ’id (obligatory duties) and Al-Hudud (legal laws for the
punishment of thieves, adulterers, etc.)]; and others not entirely
clear. So as for those in whose hearts there is a deviation (from the
truth) they follow that which is not entirely clear thereof, seeking
Al-Fitnah (polytheism and trials, etc.), and seeking for its hidden
meanings, but none knows its hidden meanings save Allâh. And those who
are firmly grounded in knowledge say: ”We believe in it; the whole of it
(clear and unclear Verses) are from our Lord.” And none receive
admonition except men of understanding. (Tafsir At-Tabarî). | |
| | | |
| | رَبَّنَا لاَ تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ | (8 |
| হে
আমাদের পালনকর্তা! সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সত্যলংঘনে
প্রবৃত্ত করোনা এবং তোমার নিকট থেকে আমাদিগকে অনুগ্রহ দান কর। তুমিই সব
কিছুর দাতা। | |
| (They
say): ”Our Lord! Let not our hearts deviate (from the truth) after You
have guided us, and grant us mercy from You. Truly, You are the
Bestower.” | |
| | | |
| | رَبَّنَا إِنَّكَ جَامِعُ النَّاسِ لِيَوْمٍ لاَّ رَيْبَ فِيهِ إِنَّ اللّهَ لاَ يُخْلِفُ الْمِيعَادَ | (9 |
| হে আমাদের পালনকর্তা! তুমি মানুষকে একদিন অবশ্যই একত্রিত করবেঃ এতে কোনই সন্দেহ নেই। নিশ্চয় আল্লাহ তাঁর ওয়াদার অন্যথা করেন না। | |
| Our
Lord! Verily, it is You Who will gather mankind together on the Day
about which there is no doubt. Verily, Allâh never breaks His Promise”. | |
| | | |
| | إِنَّ
الَّذِينَ كَفَرُواْ لَن تُغْنِيَ عَنْهُمْ أَمْوَالُهُمْ وَلاَ
أَوْلاَدُهُم مِّنَ اللّهِ شَيْئًا وَأُولَـئِكَ هُمْ وَقُودُ النَّارِ | (10 |
| যারা কুফুরী করে, তাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি আল্লাহর সামনে কখনও কাজে আসবে না। আর তারাই হচ্ছে দোযখের ইন্ধন। | |
| Verily,
those who disbelieve, neither their properties nor their offspring will
avail them whatsoever against Allâh; and it is they who will be fuel of
the Fire. | |
| | | |
| | كَدَأْبِ
آلِ فِرْعَوْنَ وَالَّذِينَ مِن قَبْلِهِمْ كَذَّبُواْ بِآيَاتِنَا
فَأَخَذَهُمُ اللّهُ بِذُنُوبِهِمْ وَاللّهُ شَدِيدُ الْعِقَابِ | (11 |
| ফেরআউনের
সম্প্রদায় এবং তাদের পূর্ববর্তীদের ধারা অনুযায়ীই তারা আমার আয়াতসমূহকে
মিথ্যা প্রতিপন্ন করেছে। ফলে তাদের পাপের কারণে আল্লাহ তাদেরকে পাকড়াও
করেছেন আর আল্লাহর আযাব অতি কঠিন। | |
| Like
the behaviour of the people of Fir’aun (Pharaoh) and those before them;
they belied Our Ayât (proofs, evidences, verses, lessons, signs,
revelations, etc.), so Allâh seized (destroyed) them for their sins. And
Allâh is Severe in punishment. | |
| | | |
| | قُل لِّلَّذِينَ كَفَرُواْ سَتُغْلَبُونَ وَتُحْشَرُونَ إِلَى جَهَنَّمَ وَبِئْسَ الْمِهَادُ | (12 |
| কাফেরদিগকে বলে দিন, খুব শিগগীরই তোমরা পরাভূত হয়ে দোযখের দিকে হাঁকিয়ে নীত হবে-সেটা কতই না নিকৃষ্টতম অবস্থান। | |
| Say
(O Muhammad SAW) to those who disbelieve: ”You will be defeated and
gathered together to Hell, and worst indeed is that place to rest.” | |
| | | |
| | قَدْ
كَانَ لَكُمْ آيَةٌ فِي فِئَتَيْنِ الْتَقَتَا فِئَةٌ تُقَاتِلُ فِي
سَبِيلِ اللّهِ وَأُخْرَى كَافِرَةٌ يَرَوْنَهُم مِّثْلَيْهِمْ رَأْيَ
الْعَيْنِ وَاللّهُ يُؤَيِّدُ بِنَصْرِهِ مَن يَشَاء إِنَّ فِي ذَلِكَ
لَعِبْرَةً لَّأُوْلِي الأَبْصَارِ | (13 |
| নিশ্চয়ই
দুটো দলের মোকাবিলার মধ্যে তোমাদের জন্য নিদর্শন ছিল। একটি দল আল্লাহর
রাহে যুদ্ধ করে। আর অপর দল ছিল কাফেরদের এরা স্বচক্ষে তাদেরকে দ্বিগুন
দেখছিল। আর আল্লাহ যাকে নিজের সাহায্যের মাধ্যমে শক্তি দান করেন। এরই মধ্যে
শিক্ষনীয় রয়েছে দৃষ্টি সম্পন্নদের জন্য। | |
| There
has already been a sign for you (O Jews) in the two armies that met (in
combat i.e. the battle of Badr): One was fighting in the Cause of
Allâh, and as for the other (they) were disbelievers. They (the
believers) saw them (the disbelievers) with their own eyes twice their
number (although they were thrice their number). And Allâh supports with
His Victory whom He pleases. Verily, in this is a lesson for those who
understand. (See Verse 8:44). (Tafsir At-Tabarî) | |
| | | |
| | زُيِّنَ
لِلنَّاسِ حُبُّ الشَّهَوَاتِ مِنَ النِّسَاء وَالْبَنِينَ
وَالْقَنَاطِيرِ الْمُقَنطَرَةِ مِنَ الذَّهَبِ وَالْفِضَّةِ وَالْخَيْلِ
الْمُسَوَّمَةِ وَالأَنْعَامِ وَالْحَرْثِ ذَلِكَ مَتَاعُ الْحَيَاةِ
الدُّنْيَا وَاللّهُ عِندَهُ حُسْنُ الْمَآبِ | (14 |
| মানবকূলকে
মোহগ্রস্ত করেছে নারী, সন্তান-সন্ততি, রাশিকৃত স্বর্ণ-রৌপ্য, চিহ্নিত
অশ্ব, গবাদি পশুরাজি এবং ক্ষেত-খামারের মত আকর্ষণীয় বস্তুসামগ্রী। এসবই
হচ্ছে পার্থিব জীবনের ভোগ্য বস্তু। আল্লাহর নিকটই হলো উত্তম আশ্রয়। | |
| Beautified
for men is the love of things they covet; women, children, much of gold
and silver (wealth), branded beautiful horses, cattle and well-tilled
land. This is the pleasure of the present world’s life; but Allâh has
the excellent return (Paradise with flowing rivers, etc.) with Him. | |
| | | |
| | قُلْ
أَؤُنَبِّئُكُم بِخَيْرٍ مِّن ذَلِكُمْ لِلَّذِينَ اتَّقَوْا عِندَ
رَبِّهِمْ جَنَّاتٌ تَجْرِي مِن تَحْتِهَا الأَنْهَارُ خَالِدِينَ فِيهَا
وَأَزْوَاجٌ مُّطَهَّرَةٌ وَرِضْوَانٌ مِّنَ اللّهِ وَاللّهُ بَصِيرٌ
بِالْعِبَادِ | (15 |
| বলুন,
আমি কি তোমাদেরকে এসবের চাইতেও উত্তম বিষয়ের সন্ধান বলবো?-যারা
পরহেযগার, আল্লাহর নিকট তাদের জন্যে রয়েছে বেহেশত, যার তলদেশে প্রস্রবণ
প্রবাহিত-তারা সেখানে থাকবে অনন্তকাল। আর রয়েছে পরিচ্ছন্ন সঙ্গিনীগণ এবং
আল্লাহর সন্তুষ্টি। আর আল্লাহ তাঁর বান্দাদের প্রতি সুদৃষ্টি রাখেন। | |
| Say:
”Shall I inform you of things far better than those? For Al-Muttaqûn
(the pious - see V.2:2) there are Gardens (Paradise) with their Lord,
underneath which rivers flow. Therein (is their) eternal (home) and
Azwâjun Mutahharatun (purified mates or wives) [i.e. they will have no
menses, urine, or stool, etc.], And Allâh will be pleased with them. And
Allâh is All-Seer of the (His) slaves”. | |
| | | |
| |
Ayahs: | 1-15 | 16-30 | 31-45 | 46-60 | 61-75 | 76-90 | 91-105 | 106-120 | 121-135 | 136-150 | 151-165 | 166-180 | 181-195 | 196-200 | | |