| | بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ |
| |
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। |
| | Ayahs: | 1-15 | 16-30 | 31-45 | 46-60 | 61-75 | 76-90 | 91-105 | 106-120 | 121-135 | 136-150 | 151-165 | 166-180 | 181-195 | 196-206 | | |
| | | |
| | المص | (1 |
| আলিফ, লাম, মীম, ছোয়াদ। | |
| AlifLāmMīmSād. [These letters are one of the miracles of the Qur’ān and none but Allāh (Alone) knows their meanings]. | |
| | | |
| | كِتَابٌ أُنزِلَ إِلَيْكَ فَلاَ يَكُن فِي صَدْرِكَ حَرَجٌ مِّنْهُ لِتُنذِرَ بِهِ وَذِكْرَى لِلْمُؤْمِنِينَ | (2 |
| এটি
একটি গ্রন্থ, যা আপনার প্রতি অবতীর্ণ হয়েছে, যাতে করে আপনি এর মাধ্যমে
ভীতি-প্রদর্শন করেন। অতএব, এটি পৌছে দিতে আপনার মনে কোনরূপ সংকীর্ণতা
থাকা উচিত নয়। আর এটিই বিশ্বাসীদের জন্যে উপদেশ। | |
| (This
is the) Book (the Qur’ān) sent down unto you (O Muhammad SAW), so let
not your breast be narrow therefrom, that you warn thereby, and a
reminder unto the believers. | |
| | | |
| | اتَّبِعُواْ مَا أُنزِلَ إِلَيْكُم مِّن رَّبِّكُمْ وَلاَ تَتَّبِعُواْ مِن دُونِهِ أَوْلِيَاء قَلِيلاً مَّا تَذَكَّرُونَ | (3 |
| তোমরা অনুসরণ কর, যা তোমাদের প্রতি পালকের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে এবং আল্লাহকে বাদ দিয়ে অন্য সাথীদের অনুসরণ করো না। | |
| [Say
(O Muhammad SAW) to these idolaters (pagan Arabs) of your folk:] Follow
what has been sent down unto you from your Lord (the Qur’ān and Prophet
Muhammad’s Sunnah), and follow not any Auliyā’ (protectors and helpers,
etc. who order you to associate partners in worship with Allāh),
besides Him (Allāh). Little do you remember! | |
| | | |
| | وَكَم مِّن قَرْيَةٍ أَهْلَكْنَاهَا فَجَاءهَا بَأْسُنَا بَيَاتًا أَوْ هُمْ قَآئِلُونَ | (4 |
| আর
তোমরা অল্পই উপদেশ গ্রহণ কর। অনেক জনপদকে আমি ধ্বংস করে দিয়েছি। তাদের
কাছে আমার আযাব রাত্রি বেলায় পৌছেছে অথবা দ্বিপ্রহরে বিশ্রামরত অবস্থায়। | |
| And
a great number of towns (their population) We destroyed (for their
crimes). Our torment came upon them (suddenly) by night or while
they were sleeping for their afternoon rest. | |
| | | |
| | فَمَا كَانَ دَعْوَاهُمْ إِذْ جَاءهُمْ بَأْسُنَا إِلاَّ أَن قَالُواْ إِنَّا كُنَّا ظَالِمِينَ | (5 |
| অনন্তর যখন তাদের কাছে আমার আযাব উপস্থিত হয়, তখন তাদের কথা এই ছিল যে, তারা বললঃ নিশ্চয় আমরা অত্যাচারী ছিলাম। | |
| No cry did they utter when Our Torment came upon them but this: ”Verily, we were Zālimūn (polytheists and wrongdoers, etc.)”. | |
| | | |
| | فَلَنَسْأَلَنَّ الَّذِينَ أُرْسِلَ إِلَيْهِمْ وَلَنَسْأَلَنَّ الْمُرْسَلِينَ | (6 |
| অতএব, আমি অবশ্যই তাদেরকে জিজ্ঞেস করব যাদের কাছে রসূল প্রেরিত হয়েছিল এবং আমি অবশ্যই তাদেরকে জিজ্ঞেস করব রসূলগণকে। | |
| Then surely, We shall question those (people) to whom it (the Book) was sent and verily, We shall question the Messengers. | |
| | | |
| | فَلَنَقُصَّنَّ عَلَيْهِم بِعِلْمٍ وَمَا كُنَّا غَآئِبِينَ | (7 |
| অতঃপর আমি স্বজ্ঞানে তাদের কাছে অবস্থা বর্ণনা করব। বস্তুতঃ আমি অনুপস্থিত তো ছিলাম না। | |
| Then surely, We shall narrate unto them (their whole story) with knowledge, and indeed We were not absent. | |
| | | |
| | وَالْوَزْنُ يَوْمَئِذٍ الْحَقُّ فَمَن ثَقُلَتْ مَوَازِينُهُ فَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ | (8 |
| আর সেদিন যথার্থই ওজন হবে। অতঃপর যাদের পাল্লা ভারী হবে, তারাই সফলকাম হবে। | |
| And
the weighing on that day (Day of Resurrection) will be the true
(weighing). So as for those whose scale (of good deeds) will be heavy,
they will be the successful (by entering Paradise). | |
| | | |
| | وَمَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُوْلَـئِكَ الَّذِينَ خَسِرُواْ أَنفُسَهُم بِمَا كَانُواْ بِآيَاتِنَا يِظْلِمُونَ | (9 |
| এবং যাদের পাল্লা হাল্কা হবে, তারাই এমন হবে, যারা নিজেদের ক্ষতি করেছে। কেননা, তারা আমার আয়াত সমূহ অস্বীকার করতো। | |
| And
as for those whose scale will be light, they are those who will lose
their ownselves (by entering Hell) because they denied and rejected Our
Ayāt (proofs, evidences, verses, lessons, signs, revelations, etc.). | |
| | | |
| | وَلَقَدْ مَكَّنَّاكُمْ فِي الأَرْضِ وَجَعَلْنَا لَكُمْ فِيهَا مَعَايِشَ قَلِيلاً مَّا تَشْكُرُونَ | (10 |
| আমি তোমাদেরকে পৃথিবীতে ঠাই দিয়েছি এবং তোমাদের জীবিকা নির্দিষ্ট করে দিয়েছি। তোমরা অল্পই কৃতজ্ঞতা স্বীকার কর। | |
| And
surely, We gave you authority on the earth and appointed for you
therein provisions (for your life). Little thanks do you give. | |
| | | |
| | وَلَقَدْ
خَلَقْنَاكُمْ ثُمَّ صَوَّرْنَاكُمْ ثُمَّ قُلْنَا لِلْمَلآئِكَةِ
اسْجُدُواْ لآدَمَ فَسَجَدُواْ إِلاَّ إِبْلِيسَ لَمْ يَكُن مِّنَ
السَّاجِدِينَ | (11 |
| আর
আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এরপর আকার-অবয়ব, তৈরী করেছি। অতঃপর আমি
ফেরেশতাদেরকে বলছি-আদমকে সেজদা কর তখন সবাই সেজদা করেছে, কিন্তু ইবলীস সে
সেজদাকারীদের অন্তর্ভূক্ত ছিল না। | |
| And
surely, We created you (your father Adam) and then gave you shape (the
noble shape of a human being), then We told the angels, ”Prostrate to
Adam”, and they prostrated, except Iblīs (Satan), he refused to be of
those who prostrate. | |
| | | |
| | قَالَ مَا مَنَعَكَ أَلاَّ تَسْجُدَ إِذْ أَمَرْتُكَ قَالَ أَنَاْ خَيْرٌ مِّنْهُ خَلَقْتَنِي مِن نَّارٍ وَخَلَقْتَهُ مِن طِينٍ | (12 |
| আল্লাহ
বললেনঃ আমি যখন নির্দেশ দিয়েছি, তখন তোকে কিসে সেজদা করতে বারণ করল? সে
বললঃ আমি তার চাইতে শ্রেষ্ট। আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন এবং
তাকে সৃষ্টি করেছেন মাটির দ্বারা। | |
| (Allāh)
said: ”What prevented you (O Iblīs) that you did not prostrate, when I
commanded you?” Iblīs said: ”I am better than him (Adam), You created me
from fire, and him You created from clay.” | |
| | | |
| | قَالَ فَاهْبِطْ مِنْهَا فَمَا يَكُونُ لَكَ أَن تَتَكَبَّرَ فِيهَا فَاخْرُجْ إِنَّكَ مِنَ الصَّاغِرِينَ | (13 |
| বললেন তুই এখান থেকে যা। এখানে অহংকার করার কোন অধিকার তোর নাই। অতএব তুই বের হয়ে যা। তুই হীনতমদের অন্তর্ভুক্ত। | |
| (Allāh)
said: ”(O Iblīs) get down from this (Paradise), it is not for you to be
arrogant here. Get out, for you are of those humiliated and
disgraced.” | |
| | | |
| | قَالَ فَأَنظِرْنِي إِلَى يَوْمِ يُبْعَثُونَ | (14 |
| সে বললঃ আমাকে কেয়ামত দিবস পর্যন্ত অবকাশ দিন। | |
| (Iblīs) said: ”Allow me respite till the Day they are raised up (i.e. the Day of Resurrection).” | |
| | | |
| | قَالَ إِنَّكَ مِنَ المُنظَرِينَ | (15 |
| আল্লাহ বললেনঃ তোকে সময় দেয়া হল। | |
| (Allāh) said: ”You are of those allowed respite.” | |
| | | |
| |
Ayahs: | 1-15 | 16-30 | 31-45 | 46-60 | 61-75 | 76-90 | 91-105 | 106-120 | 121-135 | 136-150 | 151-165 | 166-180 | 181-195 | 196-206 | | |