| | بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ |
| | শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। eee |
| | Ayahs: | 1-15 | 16-30 | 31-43 | | |
| | | |
| | المر تِلْكَ آيَاتُ الْكِتَابِ وَالَّذِيَ أُنزِلَ إِلَيْكَ مِن رَّبِّكَ الْحَقُّ وَلَـكِنَّ أَكْثَرَ النَّاسِ لاَ يُؤْمِنُونَ | (1 |
| আলিফ-লাম-মীম-রা;
এগুলো কিতাবের আয়াত। যা কিছু আপনার পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে,
তা সত্য। কিন্তু অধিকাংশ মানুষ এতে বিশ্বাস করে না। | |
|
Alif-Lâm-Mîm-Râ.
[These letters are one of the miracles of the Qur’ân and none but Allâh
(Alone) knows their meanings]. These are the Verses of the Book (the
Quran), and that which has been revealed unto you (Muhammad SAW) from
your Lord is the truth, but most men believe not. |
|
| | | |
| | اللّهُ
الَّذِي رَفَعَ السَّمَاوَاتِ بِغَيْرِ عَمَدٍ تَرَوْنَهَا ثُمَّ اسْتَوَى
عَلَى الْعَرْشِ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ كُلٌّ يَجْرِي لأَجَلٍ
مُّسَمًّى يُدَبِّرُ الأَمْرَ يُفَصِّلُ الآيَاتِ لَعَلَّكُم بِلِقَاء
رَبِّكُمْ تُوقِنُونَ | (2 |
| আল্লাহ,
যিনি উর্ধ্বদেশে স্থাপন করেছেন আকাশমন্ডলীকে স্তম্ভ ব্যতীত। তোমরা
সেগুলো দেখ। অতঃপর তিনি আরশের উপর অধিষ্ঠিত হয়েছেন। এবং সূর্য ও চন্দ্রকে
কর্মে নিয়োজিত করেছেন। প্রত্যেকে নির্দিষ্ট সময় মোতাবেক আবর্তন করে। তিনি
সকল বিষয় পরিচালনা করেন, নিদর্শনসমূহ প্রকাশ করেন, যাতে তোমরা স্বীয়
পালনকর্তার সাথে সাক্ষাত সম্বন্ধে নিশ্চিত বিশ্বাসী হও। | |
|
Allâh
is He Who raised the heavens without any pillars that you can see.
Then, He Istawâ (rose above) the Throne (really in a manner that suits
His Majesty). He has subjected the sun and the moon (to continue going
round)! Each running (its course) for a term appointed. He regulates all
affairs, explaining the Ayât (proofs, evidences, verses, lessons,
signs, revelations, etc.) in detail, that you may believe with certainty
in the meeting with your Lord. |
|
| | | |
| | وَهُوَ
الَّذِي مَدَّ الأَرْضَ وَجَعَلَ فِيهَا رَوَاسِيَ وَأَنْهَارًا وَمِن
كُلِّ الثَّمَرَاتِ جَعَلَ فِيهَا زَوْجَيْنِ اثْنَيْنِ يُغْشِي اللَّيْلَ
النَّهَارَ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ | (3 |
| তিনিই
ভুমন্ডলকে বিস্তৃত করেছেন এবং তাতে পাহাড় পর্বত ও নদ-নদী স্থাপন করেছেন
এবং প্রত্যেক ফলের মধ্যে দু’দু প্রকার সৃষ্টি করে রেখেছেন। তিনি দিনকে
রাত্রি দ্বারা আবৃত করেন। এতে তাদের জন্যে নিদর্শণ রয়েছে, যারা চিন্তা করে। | |
|
And
it is He Who spread out the earth, and placed therein firm mountains
and rivers and of every kind of fruits He made Zawjain Ithnaîn (two in
pairs - may mean two kinds or it may mean: of two sorts, e.g. black and
white, sweet and sour, small and big, etc.) He brings the night as a
cover over the day. Verily, in these things, there are Ayât (proofs,
evidences, lessons, signs, etc.) for people who reflect. | |
| | | |
| | وَفِي
الأَرْضِ قِطَعٌ مُّتَجَاوِرَاتٌ وَجَنَّاتٌ مِّنْ أَعْنَابٍ وَزَرْعٌ
وَنَخِيلٌ صِنْوَانٌ وَغَيْرُ صِنْوَانٍ يُسْقَى بِمَاء وَاحِدٍ
وَنُفَضِّلُ بَعْضَهَا عَلَى بَعْضٍ فِي الأُكُلِ إِنَّ فِي ذَلِكَ
لَآيَاتٍ لِّقَوْمٍ يَعْقِلُونَ | (4 |
| এবং
যমিনে বিভিন্ন শস্য ক্ষেত্র রয়েছে-একটি অপরটির সাথে সংলগ্ন এবং আঙ্গুরের
বাগান আছে আর শস্য ও খজ্জêুর রয়েছে-একটির মূল অপরটির সাথে মিলিত এবং কতক
মিলিত নয়। এগুলো কে একই পানি দ্বারা সেচ করা হয়। আর আমি স্বাদে একটিকে
অপরটির চাইতে উৎকৃষ্টতর করে দেই। এগুলোর মধ্যে নিদর্শণ রয়েছে তাদের জন্য
যারা চিন্তা ভাবনা করে। | |
|
And
in the earth are neighbouring tracts, and gardens of vines, and green
crops (fields etc.), and date-palms, growing out two or three from a
single stem root, or otherwise (one stem root for every palm ), watered
with the same water, yet some of them We make more excellent than others
to eat. Verily, in these things, there are Ayât (proofs, evidences,
lessons, signs) for the people who understand. |
|
| | | |
| | وَإِن
تَعْجَبْ فَعَجَبٌ قَوْلُهُمْ أَئِذَا كُنَّا تُرَابًا أَئِنَّا لَفِي
خَلْقٍ جَدِيدٍ أُوْلَـئِكَ الَّذِينَ كَفَرُواْ بِرَبِّهِمْ وَأُوْلَئِكَ
الأَغْلاَلُ فِي أَعْنَاقِهِمْ وَأُوْلَـئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ
فِيهَا خَالِدونَ | (5 |
| যদি
আপনি বিস্ময়ের বিষয় চান, তবে তাদের একথা বিস্ময়কর যে, আমরা যখন মাটি হয়ে
যাব, তখনও কি নতুন ভাবে সৃজিত হব? এরাই স্বীয় পালনকর্তার সত্তায় অবিশ্বাসী
হয়ে গেছে, এদের গর্দানেই লৌহ-শৃংখল পড়বে এবং এরাই দোযখী এরা তাতে চিরকাল
থাকবে। | |
|
And
if you (O Muhammad SAW) wonder (at these polytheists who deny your
message of Islâmic Monotheism and have taken besides Allâh others for
worship who can neither harm nor benefit), then wondrous is their
saying: ”When we are dust, shall we indeed then be (raised) in a new
creation?” They are those who disbelieve in their Lord! They are those
who will have iron chains tying their hands to their necks. They will be
dwellers of the Fire to abide therein. |
|
| | | |
| | وَيَسْتَعْجِلُونَكَ
بِالسَّيِّئَةِ قَبْلَ الْحَسَنَةِ وَقَدْ خَلَتْ مِن قَبْلِهِمُ
الْمَثُلاَتُ وَإِنَّ رَبَّكَ لَذُو مَغْفِرَةٍ لِّلنَّاسِ عَلَى
ظُلْمِهِمْ وَإِنَّ رَبَّكَ لَشَدِيدُ الْعِقَابِ | (6 |
| এরা
আপনার কাছে মঙ্গলের পরিবর্তে দ্রুত অমঙ্গল কামনা করে। তাদের পূর্বে অনুরূপ
অনেক শাস্তিপ্রাপ্ত জনগোষ্ঠী অতিক্রান্ত হয়েছে। আপনার পালনকর্তা মানুষকে
তাদের অন্যায় সত্বেও ক্ষমা করেন এবং আপনার পালনকর্তা কঠিন শাস্তিদাতা ও
বটে। | |
|
They
ask you to hasten the evil before the good, yet (many) exemplary
punishments have indeed occurred before them. But verily, your Lord is
full of Forgiveness for mankind inspite of their wrong-doing. And
verily, your Lord is (also) Severe in punishment. |
|
| | | |
| | وَيَقُولُ الَّذِينَ كَفَرُواْ لَوْلآ أُنزِلَ عَلَيْهِ آيَةٌ مِّن رَّبِّهِ إِنَّمَا أَنتَ مُنذِرٌ وَلِكُلِّ قَوْمٍ هَادٍ | (7 |
| কাফেররা
বলেঃ তাঁর প্রতি তাঁর পালনকর্তার পক্ষ থেকে কোন নিদর্শন অবতীর্ণ হল না
কেন? আপনার কাজ তো ভয় প্রদর্শন করাই এবং প্রত্যেক সম্প্রদায়ের জন্যে
পথপ্রদর্শক হয়েছে। | |
|
And
the disbelievers say: ”Why is not a sign sent down to him from his
Lord?” You are only a warner, and to every people there is a guide. | |
| | | |
| | اللّهُ يَعْلَمُ مَا تَحْمِلُ كُلُّ أُنثَى وَمَا تَغِيضُ الأَرْحَامُ وَمَا تَزْدَادُ وَكُلُّ شَيْءٍ عِندَهُ بِمِقْدَارٍ | (8 |
| আল্লাহ
জানেন প্রত্যেক নারী যা গর্ভধারণ করে এবং গর্ভাশয়ে যা সঙ্কুচিত ও বর্ধিত
হয়। এবং তাঁর কাছে প্রত্যেক বস্তুরই একটা পরিমাণ রয়েছে। | |
|
Allâh
knows what every female bears, and by how much the wombs fall short (of
their time or number) or exceed. Everything with Him is in (due)
proportion. | |
| | | |
| | عَالِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ الْكَبِيرُ الْمُتَعَالِ | (9 |
| তিনি সকল গোপন ও প্রকাশ্য বিষয় অবগত, মহোত্তম, সর্বোচ্চ মর্যাদাবান। | |
|
All-Knower of the unseen and the seen, the Most Great, the Most High. | |
| | | |
| | سَوَاء مِّنكُم مَّنْ أَسَرَّ الْقَوْلَ وَمَن جَهَرَ بِهِ وَمَنْ هُوَ مُسْتَخْفٍ بِاللَّيْلِ وَسَارِبٌ بِالنَّهَارِ | (10 |
| তোমাদের
মধ্যে কেউ গোপনে কথা বলুক বা তা সশব্দে প্রকাশ করুক, রাতের অন্ধকারে সে
আত্নগোপন করুক বা প্রকাশ্য দিবালোকে বিচরণ করুক, সবাই তাঁর নিকট সমান। | |
|
It
is the same (to Him) whether any of you conceal his speech or declare
it openly, whether he be hid by night or go forth freely by day. | |
| | | |
| | لَهُ
مُعَقِّبَاتٌ مِّن بَيْنِ يَدَيْهِ وَمِنْ خَلْفِهِ يَحْفَظُونَهُ مِنْ
أَمْرِ اللّهِ إِنَّ اللّهَ لاَ يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّى
يُغَيِّرُواْ مَا بِأَنْفُسِهِمْ وَإِذَا أَرَادَ اللّهُ بِقَوْمٍ سُوءًا
فَلاَ مَرَدَّ لَهُ وَمَا لَهُم مِّن دُونِهِ مِن وَالٍ | (11 |
| তাঁর
পক্ষ থেকে অনুসরণকারী রয়েছে তাদের অগ্রে এবং পশ্চাতে, আল্লাহর নির্দেশে
তারা ওদের হেফাযত করে। আল্লাহ কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না, যে
পর্যন্ত না তারা তাদের নিজেদের অবস্থা পরিবর্তন করে। আল্লাহ যখন কোন জাতির
উপর বিপদ চান, তখন তা রদ হওয়ার নয় এবং তিনি ব্যতীত তাদের কোন সাহায্যকারী
নেই। | |
|
For
each (person), there are angels in succession, before and behind him.
They guard him by the Command of Allâh. Verily! Allâh will not change
the good condition of a people as long as they do not change their state
of goodness themselves (by committing sins and by being ungrateful and
disobedient to Allâh). But when Allâh wills a people’s punishment, there
can be no turning back of it, and they will find besides Him no
protector. | |
| | | |
| | هُوَ الَّذِي يُرِيكُمُ الْبَرْقَ خَوْفًا وَطَمَعًا وَيُنْشِىءُ السَّحَابَ الثِّقَالَ | (12 |
| তিনিই তোমাদেরকে বিদ্যুৎ দেখান ভয়ের জন্যে এবং আশার জন্যে এবং উক্ষিত করেন ঘন মেঘমালা। | |
|
It
is He who shows you the lightning, as a fear (for travellers) and as a
hope (for those who wait for rain). And it is He Who brings up (or
originates) the clouds, heavy (with water). |
|
| | | |
| | وَيُسَبِّحُ
الرَّعْدُ بِحَمْدِهِ وَالْمَلاَئِكَةُ مِنْ خِيفَتِهِ وَيُرْسِلُ
الصَّوَاعِقَ فَيُصِيبُ بِهَا مَن يَشَاء وَهُمْ يُجَادِلُونَ فِي اللّهِ
وَهُوَ شَدِيدُ الْمِحَالِ | (13 |
| তাঁর
প্রশংসা পাঠ করে বজ্র এবং সব ফেরেশতা, সভয়ে। তিনি বজ্রপাত করেন, অতঃপর
যাকে ইচছা, তাকে তা দ্বারা আঘাত করেন; তথাপি তারা আল্লাহ সম্পর্কে বিতন্ডা
করে, অথচ তিনি মহাশক্তিশালী। | |
|
And
Ar-Ra’d (thunder) glorifies and praises Him, and so do the angels
because of His Awe, He sends the thunderbolts, and therewith He strikes
whom He wills, yet they (disbelievers) dispute about Allâh. And He is
Mighty in strength and Severe in punishment. | |
| | | |
| | لَهُ
دَعْوَةُ الْحَقِّ وَالَّذِينَ يَدْعُونَ مِن دُونِهِ لاَ يَسْتَجِيبُونَ
لَهُم بِشَيْءٍ إِلاَّ كَبَاسِطِ كَفَّيْهِ إِلَى الْمَاء لِيَبْلُغَ فَاهُ
وَمَا هُوَ بِبَالِغِهِ وَمَا دُعَاء الْكَافِرِينَ إِلاَّ فِي ضَلاَلٍ | (14 |
| সত্যের
আহবান একমাত্র তাঁরই এবং তাকে ছাড়া যাদেরকে ডাকে, তারা তাদের কোন কাজে
আসে না; ওদের দৃষ্টান্ত সেরূপ, যেমন কেউ দু’ হাত পানির দিকে প্রসারিত করে
যাতে পানি তার মুখে পৌঁছে যায়। অথচ পানি কোন সময় পৌঁছাবে না। কাফেরদের যত
আহবান তার সবই পথভ্রষ্টতা। | |
|
For
Him (Alone) is the Word of Truth (i.e. none has the right to be
worshipped but He). And those whom they (polytheists and disbelievers)
invoke, answer them no more than one who stretches forth his hand (at
the edge of a deep well) for water to reach his mouth, but it reaches
him not, and the invocation of the disbelievers is nothing but an error
(i.e. of no use). | |
| | | |
| | وَلِلّهِ يَسْجُدُ مَن فِي السَّمَاوَاتِ وَالأَرْضِ طَوْعًا وَكَرْهًا وَظِلالُهُم بِالْغُدُوِّ وَالآصَالِ | (15 |
| আল্লাহকে সেজদা করে যা কিছু নভোমন্ডলে ও ভূমন্ডলে আছে ইচ্ছায় অথবা অনিচ্ছায় এবং তাদের প্রতিচ্ছায়াও সকাল-সন্ধ্যায়। | |
|
And
unto Allâh (Alone) falls in prostration whoever is in the heavens and
the earth, willingly or unwillingly, and so do their shadows in the
mornings and in the afternoons. | |
| | | |
| |
Ayahs: | 1-15 | 16-30 | 31-43 | | |