| | بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ |
| | শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। |
| | Ayahs: | 1-15 | 16-30 | 31-45 | 46-60 | 61-75 | 76-90 | 91-105 | 106-120 | 121-128 | | |
| | | |
| | أَتَى أَمْرُ اللّهِ فَلاَ تَسْتَعْجِلُوهُ سُبْحَانَهُ وَتَعَالَى عَمَّا يُشْرِكُونَ | (1 |
| | আল্লাহর নির্দেশ এসে গেছে। অতএব এর জন্যে তাড়াহুড়া করো না। ওরা যেসব শরীক সাব্যস্ত করছে সেসব থেকে তিনি পবিত্র ও বহু উর্ধ্বে। | |
| | The
Event (the Hour or the punishment of disbelievers and polytheists or
the Islāmic laws or commandments), ordained by Allāh will come to pass,
so seek not to hasten it. Glorified and Exalted be He above all that
they associate as partners with Him. | |
| | | |
| | يُنَزِّلُ
الْمَلآئِكَةَ بِالْرُّوحِ مِنْ أَمْرِهِ عَلَى مَن يَشَاء مِنْ عِبَادِهِ
أَنْ أَنذِرُواْ أَنَّهُ لاَ إِلَـهَ إِلاَّ أَنَاْ فَاتَّقُونِ | (2 |
| | তিনি
স্বীয় নির্দেশে বান্দাদের মধ্যে যার কাছে ইচ্ছা, নির্দেশসহ ফেরেশতাদেরকে
এই মর্মে নাযিল করেন যে, হুশিয়ার করে দাও, আমি ছাড়া কোন উপাস্য নেই। অতএব
আমাকে ভয় কর। | |
| | He
sends down the angels with inspiration of His Command to whom of His
slaves He pleases (saying): ”Warn mankind that Lā ilāha illa Ana (none
has the right to be worshipped but I), so fear Me (by abstaining from
sins and evil deeds). | |
| | | |
| | خَلَقَ السَّمَاوَاتِ وَالأَرْضَ بِالْحَقِّ تَعَالَى عَمَّا يُشْرِكُونَ | (3 |
| | যিনি যথাবিধি আকাশরাজি ও ভূ-মন্ডল সৃষ্টি করেছেন। তারা যাকে শরীক করে তিনি তার বহু উর্ধ্বে। | |
| | He has created the heavens and the earth with truth. High be He Exalted above all they associate as partners with Him. | |
| | | |
| | خَلَقَ الإِنسَانَ مِن نُّطْفَةٍ فَإِذَا هُوَ خَصِيمٌ مُّبِينٌ | (4 |
| | তিনি মানবকে এক ফোটা বীর্য থেকে সৃষ্টি করেছেন। এতদসত্বেও সে প্রকাশ্য বিতন্ডাকারী হয়ে গেছে। | |
| | He
has created man from Nutfah (mixed drops of male and female sexual
discharge), then behold, this same (man) becomes an open opponent. | |
| | | |
| | وَالأَنْعَامَ خَلَقَهَا لَكُمْ فِيهَا دِفْءٌ وَمَنَافِعُ وَمِنْهَا تَأْكُلُونَ | (5 |
| | চতুষ্পদ
জন্তুকে তিনি সৃষ্টি করেছেন। এতে তোমাদের জন্যে শীত বস্ত্রের উপকরণ আছে।
আর অনেক উপকার হয়েছে এবং কিছু সংখ্যককে তোমরা আহার্যেų পরিণত করে থাক। | |
| | And
the cattle, He has created them for you; in them there is warmth (warm
clothing), and numerous benefits, and of them you eat. | |
| | | |
| | وَلَكُمْ فِيهَا جَمَالٌ حِينَ تُرِيحُونَ وَحِينَ تَسْرَحُونَ | (6 |
| | এদের দ্বারা তোমাদের সম্মান হয়, যখন বিকালে চারণভূমি থেকে নিয়ে আস এবং সকালে চারণ ভূমিতে নিয়ে যাও। | |
| | And wherein is beauty for you, when you bring them home in the evening, and as you lead them forth to pasture in the morning. | |
| | | |
| | وَتَحْمِلُ أَثْقَالَكُمْ إِلَى بَلَدٍ لَّمْ تَكُونُواْ بَالِغِيهِ إِلاَّ بِشِقِّ الأَنفُسِ إِنَّ رَبَّكُمْ لَرَؤُوفٌ رَّحِيمٌ | (7 |
| | এরা
তোমাদের বোঝা এমন শহর পর্যন্ত বহন করে নিয়ে যায়, যেখানে তোমরা
প্রাণান্তকর পরিশ্রŪম ব্যতীত পৌছাতে পারতে না। নিশ্চয় তোমাদের প্রভু
অত্যন্ত দয়াদ্র, পরম দয়ালু। | |
| | And
they carry your loads to a land that you could not reach except with
great trouble to yourselves. Truly, your Lord is full of Kindness, Most
Merciful. | |
| | | |
| | وَالْخَيْلَ وَالْبِغَالَ وَالْحَمِيرَ لِتَرْكَبُوهَا وَزِينَةً وَيَخْلُقُ مَا لاَ تَعْلَمُونَ | (8 |
| | তোমাদের আরোহণের জন্যে এবং শোভার জন্যে তিনি ঘোড়া, খচ্চর ও গাধা সৃষ্টি করেছেন। আর তিনি এমন জিনিস সৃষ্টি করেন যা তোমরা জান না। | |
| | And
(He has created) horses, mules and donkeys, for you to ride and as an
adornment. And He creates (other) things of which you have no knowledge. | |
| | | |
| | وَعَلَى اللّهِ قَصْدُ السَّبِيلِ وَمِنْهَا جَآئِرٌ وَلَوْ شَاء لَهَدَاكُمْ أَجْمَعِينَ | (9 |
| | সরল পথ আল্লাহ পর্যন্ত পৌছে এবং পথগুলোর মধ্যে কিছু বক্র পথও রয়েছে। তিনি ইচ্ছা করলে তোমাদের সবাইকে সৎপথে পরিচালিত করতে পারতেন। | |
| | And
upon Allāh is the responsibility to explain the Straight Path (i.e.
Islāmic Monotheism for mankind i.e. to show them legal and illegal, good
and evil things, etc. so, whosoever accepts the guidance, it will be
for his own benefit and whosoever goes astray, it will be for his own
destruction), but there are ways that turn aside (such as Paganism,
Judaism, Christianity, etc.). And had He willed, He would have guided
you all (mankind). | |
| | | |
| | هُوَ الَّذِي أَنزَلَ مِنَ السَّمَاء مَاء لَّكُم مِّنْهُ شَرَابٌ وَمِنْهُ شَجَرٌ فِيهِ تُسِيمُونَ | (10 |
| | তিনি
তোমাদের জন্যে আকাশ থেকে পানি বর্ষণ করেছেন। এই পানি থেকে তোমরা পান কর
এবং এ থেকেই উদ্ভিদ উৎপন্ন হয়, যাতে তোমরা পশুচারণ কর। | |
| | He
it is Who sends down water (rain) from the sky; from it you drink and
from it (grows) the vegetation on which you send your cattle to pasture; | |
| | | |
| | يُنبِتُ
لَكُم بِهِ الزَّرْعَ وَالزَّيْتُونَ وَالنَّخِيلَ وَالأَعْنَابَ وَمِن
كُلِّ الثَّمَرَاتِ إِنَّ فِي ذَلِكَ لآيَةً لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ | (11 |
| | এ পানি দ্বারা তোমাদের জন্যে উৎপাদন করেন ফসল, যয়তুন, খেজুর, আঙ্গুর ও সর্বপ্রকার ফল। নিশ্চয় এতে চিন্তাশীলদের জন্যে নিদর্শন রয়েছে। | |
| | With
it He causes to grow for you the crops, the olives, the date-palms, the
grapes, and every kind of fruit. Verily! In this is indeed an evident
proof and a manifest sign for people who give thought. | |
| | | |
| | وَسَخَّرَ
لَكُمُ اللَّيْلَ وَالْنَّهَارَ وَالشَّمْسَ وَالْقَمَرَ وَالْنُّجُومُ
مُسَخَّرَاتٌ بِأَمْرِهِ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِّقَوْمٍ يَعْقِلُونَ | (12 |
| | তিনিই
তোমাদের কাজে নিয়োজিত করেছেন রাত্রি, দিন, সূর্য এবং চন্দ্রকে।
তারকাসমূহ তাঁরই বিধানের কর্মে নিয়োজিত রয়েছে। নিশ্চয়ই এতে
বোধশক্তিসম্পন্নদের জন্যে নিদর্শনাবলী রয়েছে। | |
| | And
He has subjected to you the night and the day, the sun and the moon;
and the stars are subjected by His Command. Surely, in this are proofs
for people who understand. | |
| | | |
| | وَمَا ذَرَأَ لَكُمْ فِي الأَرْضِ مُخْتَلِفًا أَلْوَانُهُ إِنَّ فِي ذَلِكَ لآيَةً لِّقَوْمٍ يَذَّكَّرُونَ | (13 |
| | তোমাদের জন্যে পৃথিবীতে যেসব রং-বেরঙের বস্তু ছড়িয়ে দিয়েছেন, সেগুলোতে নিদর্শন রয়েছে তাদের জন্যে যারা চিন্তা-ভাবনা করে। | |
| | And
whatsoever He has created for you on this earth of varying colours [and
qualities from vegetation and fruits, etc. (botanical life) and from
animal (zoological life)]. Verily! In this is a sign for people who
remember. | |
| | | |
| | وَهُوَ
الَّذِي سَخَّرَ الْبَحْرَ لِتَأْكُلُواْ مِنْهُ لَحْمًا طَرِيًّا
وَتَسْتَخْرِجُواْ مِنْهُ حِلْيَةً تَلْبَسُونَهَا وَتَرَى الْفُلْكَ
مَوَاخِرَ فِيهِ وَلِتَبْتَغُواْ مِن فَضْلِهِ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ | (14 |
| | তিনিই
কাজে লাগিয়ে দিয়েছেন সমুদ্রকে, যাতে তা থেকে তোমরা তাজা মাংস খেতে পার
এবং তা থেকে বের করতে পার পরিধেয় অলঙ্কার। তুমি তাতে জলযান সমূহকে পানি
চিরে চলতে দেখবে এবং যাতে তোমরা আল্লাহর কৃপা অন্বেষণ কর এবং যাতে তার
অনুগ্রহ স্বীকার কর। | |
| | And
He it is Who has subjected the sea (to you), that you eat thereof fresh
tender meat (i.e. fish), and that you bring forth out of it ornaments
to wear. And you see the ships ploughing through it, that you may seek
(thus) of His Bounty (by transporting the goods from place to place) and
that you may be grateful. | |
| | | |
| | وَأَلْقَى فِي الأَرْضِ رَوَاسِيَ أَن تَمِيدَ بِكُمْ وَأَنْهَارًا وَسُبُلاً لَّعَلَّكُمْ تَهْتَدُونَ | (15 |
| | এবং
তিনি পৃথিবীর উপর বোঝা রেখেছেন যে, কখনো যেন তা তোমাদেরকে নিয়ে
হেলে-দুলে না পড়ে এবং নদী ও পথ তৈরী করেছেন, যাতে তোমরা পথ প্রদর্শিত হও। | |
| | And
He has affixed into the earth mountains standing firm, lest it should
shake with you, and rivers and roads, that you may guide yourselves. | |
| | | |
| |
Ayahs: | 1-15 | 16-30 | 31-45 | 46-60 | 61-75 | 76-90 | 91-105 | 106-120 | 121-128 | | |