| | بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ |
| | শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। |
| | Ayahs: | 1-15 | 16-30 | 31-45 | 46-60 | 61-75 | 76-90 | 91-105 | 106-110 | | |
| | | |
| | الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَنزَلَ عَلَى عَبْدِهِ الْكِتَابَ وَلَمْ يَجْعَل لَّهُ عِوَجَا | (1 |
| সব প্রশংসা আল্লাহর যিনি নিজের বান্দার প্রতি এ গ্রন্থ নাযিল করেছেন এবং তাতে কোন বক্রতা রাখেননি। | |
| All
the praises and thanks be to Allâh, Who has sent down to His slave
(Muhammad SAW) the Book (the Qur’ân), and has not placed therein any
crookedness. | |
| | | |
| | قَيِّمًا
لِّيُنذِرَ بَأْسًا شَدِيدًا مِن لَّدُنْهُ وَيُبَشِّرَ الْمُؤْمِنِينَ
الَّذِينَ يَعْمَلُونَ الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ أَجْرًا حَسَنًا | (2 |
| একে
সুপ্রতিষ্ঠিত করেছেন যা আল্লাহর পক্ষ থেকে একটি ভীষণ বিপদের ভয় প্রদর্শন
করে এবং মুমিনদেরকে যারা সৎকর্ম সম্পাদন করে-তাদেরকে সুসংবাদ দান করে যে,
তাদের জন্যে উত্তম প্রতিদান রয়েছে। | |
| (He
has made it) Straight to give warning (to the disbelievers) of a severe
punishment from Him, and to give glad tidings to the believers (in the
Oneness of Allâh Islâmic Monotheism), who work righteous deeds, that
they shall have a fair reward (i.e. Paradise). | |
| | | |
| | مَاكِثِينَ فِيهِ أَبَدًا | (3 |
| তারা তাতে চিরকাল অবস্থান করবে। | |
| They shall abide therein forever. | |
| | | |
| | وَيُنذِرَ الَّذِينَ قَالُوا اتَّخَذَ اللَّهُ وَلَدًا | (4 |
| এবং তাদেরকে ভয় প্রদর্শন করার জন্যে যারা বলে যে, আল্লাহর সন্তান রয়েছে। | |
| And to warn those (Jews, Christians, and pagans) who say, ”Allâh has begotten a son (or offspring or children).” | |
| | | |
| | مَّا لَهُم بِهِ مِنْ عِلْمٍ وَلَا لِآبَائِهِمْ كَبُرَتْ كَلِمَةً تَخْرُجُ مِنْ أَفْوَاهِهِمْ إِن يَقُولُونَ إِلَّا كَذِبًا | (5 |
| এ সম্পর্কে তাদের কোন জ্ঞান নেই এবং তাদের পিতৃপুরুষদেরও নেই। কত কঠিন তাদের মুখের কথা। তারা যা বলে তা তো সবই মিথ্যা। | |
| No
knowledge have they of such a thing, nor had their fathers. Mighty is
the word that comes out of their mouths [i.e. He begot (took) sons and
daughters]. They utter nothing but a lie. | |
| | | |
| | فَلَعَلَّكَ بَاخِعٌ نَّفْسَكَ عَلَى آثَارِهِمْ إِن لَّمْ يُؤْمِنُوا بِهَذَا الْحَدِيثِ أَسَفًا | (6 |
| যদি তারা এই বিষয়বস্তুর প্রতি বিশ্বাস স্থাপন না করে, তবে তাদের পশ্চাতে সম্ভবতঃ আপনি পরিতাপ করতে করতে নিজের প্রাণ নিপাত করবেন। | |
| Perhaps,
you, would kill yourself (O Muhammad SAW) in grief, over their
footsteps (for their turning away from you), because they believe not in
this narration (the Qur’ân). | |
| | | |
| | إِنَّا جَعَلْنَا مَا عَلَى الْأَرْضِ زِينَةً لَّهَا لِنَبْلُوَهُمْ أَيُّهُمْ أَحْسَنُ عَمَلًا | (7 |
| আমি পৃথিবীস্থ সব কিছুকে পৃথিবীর জন্যে শোভা করেছি, যাতে লোকদের পরীক্ষা করি যে, তাদের মধ্যে কে ভাল কাজ করে। | |
| Verily!
We have made that which is on earth as an adornment for it, in order
that We may test them (mankind) as to which of them are best in deeds.
[i.e.those who do good deeds in the most perfect manner, that means to
do them (deeds) totally for Allâh’s sake and in accordance to the legal
ways of the Prophet SAW ]. | |
| | | |
| | وَإِنَّا لَجَاعِلُونَ مَا عَلَيْهَا صَعِيدًا جُرُزًا | (8 |
| এবং তার উপর যাকিছু রয়েছে, অবশ্যই তা আমি উদ্ভিদশূন্য মাটিতে পরিণত করে দেব। | |
| And verily! We shall make all that is on it (the earth) a bare dry soil (without any vegetation or trees, etc.). | |
| | | |
| | أَمْ حَسِبْتَ أَنَّ أَصْحَابَ الْكَهْفِ وَالرَّقِيمِ كَانُوا مِنْ آيَاتِنَا عَجَبًا | (9 |
| আপনি কি ধারণা করেন যে, গুহা ও গর্তের অধিবাসীরা আমার নিদর্শনাবলীর মধ্যে বিস্ময়কর ছিল ? | |
| Do
you think that the people of the Cave and the Inscription (the news or
the names of the people of the Cave) were a wonder among Our Signs? | |
| | | |
| | إِذْ أَوَى الْفِتْيَةُ إِلَى الْكَهْفِ فَقَالُوا رَبَّنَا آتِنَا مِن لَّدُنكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا | (10 |
| যখন
যুবকরা পাহাড়ের গুহায় আশ্রয়গ্রহণ করে তখন দোআ করেঃ হে আমাদের পালনকর্তা,
আমাদেরকে নিজের কাছ থেকে রহমত দান করুন এবং আমাদের জন্যে আমাদের কাজ
সঠিকভাবে পূর্ণ করুন। | |
| (Remember)
when the young men fled for refuge (from their disbelieving folk) to
the Cave, they said: ”Our Lord! Bestow on us mercy from Yourself, and
facilitate for us our affair in the right way!” | |
| | | |
| | فَضَرَبْنَا عَلَى آذَانِهِمْ فِي الْكَهْفِ سِنِينَ عَدَدًا | (11 |
| তখন আমি কয়েক বছরের জন্যে গুহায় তাদের কানের উপর নিদ্রার পর্দা ফেলে দেই। | |
| Therefore We covered up their (sense of) hearing (causing them, to go in deep sleep) in the Cave for a number of years. | |
| | | |
| | ثُمَّ بَعَثْنَاهُمْ لِنَعْلَمَ أَيُّ الْحِزْبَيْنِ أَحْصَى لِمَا لَبِثُوا أَمَدًا | (12 |
| অতঃপর আমি তাদেরকে পুনরত্থিত করি, একথা জানার জন্যে যে, দুই দলের মধ্যে কোন দল তাদের অবস্থানকাল সম্পর্কে অধিক নির্ণয় করতে পারে। | |
| Then
We raised them up (from their sleep), that We might test which of the
two parties was best at calculating the time period that they had
tarried. | |
| | | |
| | نَحْنُ نَقُصُّ عَلَيْكَ نَبَأَهُم بِالْحَقِّ إِنَّهُمْ فِتْيَةٌ آمَنُوا بِرَبِّهِمْ وَزِدْنَاهُمْ هُدًى | (13 |
| আপনার
কাছে তাদের ইতিবৃত্তান্ত সঠিকভাবে বর্ণনা করছি। তারা ছিল কয়েকজন যুবক।
তারা তাদের পালনকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করেছিল এবং আমি তাদের সৎপথে
চলার শক্তি বাড়িয়ে দিয়েছিলাম। | |
| We
narrate unto you (O Muhammad SAW) their story with truth: Truly! They
were young men who believed in their Lord (Allâh), and We increased them
in guidance. | |
| | | |
| | وَرَبَطْنَا
عَلَى قُلُوبِهِمْ إِذْ قَامُوا فَقَالُوا رَبُّنَا رَبُّ السَّمَاوَاتِ
وَالْأَرْضِ لَن نَّدْعُوَ مِن دُونِهِ إِلَهًا لَقَدْ قُلْنَا إِذًا
شَطَطًا | (14 |
| আমি
তাদের মন দৃঢ় করেছিলাম, যখন তারা উঠে দাঁড়িয়েছিল। অতঃপর তারা বললঃ আমাদের
পালনকর্তা আসমান ও যমীনের পালনকর্তা আমরা কখনও তার পরিবর্তে অন্য কোন
উপাস্যকে আহবান করব না। যদি করি, তবে তা অত্যন্ত গর্হিত কাজ হবে। | |
| And
We made their hearts firm and strong (with the light of Faith in Allâh
and bestowed upon them patience to bear the separation of their kith and
kin and dwellings, etc.) when they stood up and said: ”Our Lord is the
Lord of the heavens and the earth, never shall we call upon any ilâh
(god) other than Him; if we did, we should indeed have uttered an
enormity in disbelief. | |
| | | |
| | هَؤُلَاء
قَوْمُنَا اتَّخَذُوا مِن دُونِهِ آلِهَةً لَّوْلَا يَأْتُونَ عَلَيْهِم
بِسُلْطَانٍ بَيِّنٍ فَمَنْ أَظْلَمُ مِمَّنِ افْتَرَى عَلَى اللَّهِ
كَذِبًا | (15 |
| এরা
আমাদেরই স্ব-জাতি, এরা তাঁর পরিবর্তে অনেক উপাস্য গ্রহণ করেছে। তারা এদের
সম্পর্কে প্রকাশ্য প্রমাণ উপস্থিত করে না কেন? যে আল্লাহ সম্পর্কে মিথ্যা
উদ্ভাবন করে, তার চাইতে অধিক গোনাহগার আর কে? | |
| ”These
our people have taken for worship âliha (gods) other than Him (Allâh).
Why do they not bring for them a clear authority? And who does more
wrong than he who invents a lie against Allâh. | |
| | | |
| |
Ayahs: | 1-15 | 16-30 | 31-45 | 46-60 | 61-75 | 76-90 | 91-105 | 106-110 | | |