| | بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ |
| |
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। |
| | Ayahs: | 1-15 | 16-30 | 31-37 | | |
| | | |
| | حم | (1 |
| হা-মীম। | |
| HâMîm. [These letters are one of the miracles of the Qur’ân and none but Allâh (Alone) knows their meanings]. | |
| | | |
| | تَنزِيلُ الْكِتَابِ مِنَ اللَّهِ الْعَزِيزِ الْحَكِيمِ | (2 |
| পরাক্রান্ত, প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ এ কিতাব। | |
| The revelation of the Book (this Qur’ân) is from Allâh, the All-Mighty, the All-Wise. | |
| | | |
| | إِنَّ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ لَآيَاتٍ لِّلْمُؤْمِنِينَ | (3 |
| নিশ্চয় নভোমন্ডল ও ভূ-মন্ডলে মুমিনদের জন্যে নিদর্শনাবলী রয়েছে। | |
| Verily, in the heavens and the earth are signs for the believers. | |
| | | |
| | وَفِي خَلْقِكُمْ وَمَا يَبُثُّ مِن دَابَّةٍ آيَاتٌ لِّقَوْمٍ يُوقِنُونَ | (4 |
| আর তোমাদের সৃষ্টিতে এবং চারদিকে ছড়িয়ে রাখা জীব জন্তুর সৃজনের মধ্যেও নিদর্শনাবলী রয়েছে বিশ্বাসীদের জন্য। | |
| And
in your creation, and what He scattered (through the earth) of moving
(living) creatures are signs for people who have Faith with certainty. | |
| | | |
| | وَاخْتِلَافِ
اللَّيْلِ وَالنَّهَارِ وَمَا أَنزَلَ اللَّهُ مِنَ السَّمَاء مِن رِّزْقٍ
فَأَحْيَا بِهِ الْأَرْضَ بَعْدَ مَوْتِهَا وَتَصْرِيفِ الرِّيَاحِ آيَاتٌ
لِّقَوْمٍ يَعْقِلُونَ | (5 |
| দিবারাত্রির
পরিবর্তনে, আল্লাহ আকাশ থেকে যে রিযিক (বৃষ্টি) বর্ষণ করেন অতঃপর পৃথিবীকে
তার মৃত্যুর পর পুনরুজ্জীবিত করেন, তাতে এবং বায়ুর পরিবর্তনে বুদ্ধিমানদের
জন্যে নিদর্শনাবলী রয়েছে। | |
| And
in the alternation of night and day, and the provision (rain) that
Allâh sends down from the sky, and revives therewith the earth after its
death, and in the turning about of the winds (i.e. sometimes towards
the east or north, and sometimes towards the south or west etc.,
sometimes bringing glad tidings of rain etc., and sometimes bringing the
torment), are signs for a people who understand. | |
| | | |
| | تِلْكَ آيَاتُ اللَّهِ نَتْلُوهَا عَلَيْكَ بِالْحَقِّ فَبِأَيِّ حَدِيثٍ بَعْدَ اللَّهِ وَآيَاتِهِ يُؤْمِنُونَ | (6 |
| এগুলো আল্লাহর আয়াত, যা আমি আপনার কাছে আবৃত্তি করি যথাযথরূপে। অতএব, আল্লাহ ও তাঁর আয়াতের পর তারা কোন কথায় বিশ্বাস স্থাপন করবে। | |
| These
are the Ayât (proofs, evidences, verses, lessons, revelations, etc.) of
Allâh, which We recite to you (O Muhammad SAW) with truth. Then in
which speech after Allâh and His Ayât will they believe? | |
| | | |
| | وَيْلٌ لِّكُلِّ أَفَّاكٍ أَثِيمٍ | (7 |
| প্রত্যেক মিথ্যাবাদী পাপাচারীর দুর্ভোগ। | |
| Woe to every sinful liar, | |
| | | |
| | يَسْمَعُ آيَاتِ اللَّهِ تُتْلَى عَلَيْهِ ثُمَّ يُصِرُّ مُسْتَكْبِرًا كَأَن لَّمْ يَسْمَعْهَا فَبَشِّرْهُ بِعَذَابٍ أَلِيمٍ | (8 |
| সে আল্লাহর আয়াতসমূহ শুনে, অতঃপর অহংকারী হয়ে জেদ ধরে, যেন সে আয়াত শুনেনি। অতএব, তাকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। | |
| Who
hears the Verses of Allâh (being) recited to him, yet persists with
pride as if he heard them not. So announce to him a painful torment! | |
| | | |
| | وَإِذَا عَلِمَ مِنْ آيَاتِنَا شَيْئًا اتَّخَذَهَا هُزُوًا أُوْلَئِكَ لَهُمْ عَذَابٌ مُّهِينٌ | (9 |
| যখন সে আমার কোন আয়াত অবগত হয়, তখন তাকে ঠাট্টারূপে গ্রহণ করে। এদের জন্যই রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। | |
| And when he learns something of Our Verses (this Qur’ân), he makes them a jest. For such there will be a humiliating torment. | |
| | | |
| | مِن
وَرَائِهِمْ جَهَنَّمُ وَلَا يُغْنِي عَنْهُم مَّا كَسَبُوا شَيْئًا وَلَا
مَا اتَّخَذُوا مِن دُونِ اللَّهِ أَوْلِيَاء وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ | (10 |
| তাদের
সামনে রয়েছে জাহান্নাম। তারা যা উপার্জন করেছে, তা তাদের কোন কাজে আসবে
না, তারা আল্লাহর পরিবর্তে যাদেরকে বন্ধুরূপে গ্রহণ করেছে তারাও নয়। তাদের
জন্যে রয়েছে মহাশাস্তি। | |
| In
front of them there is Hell, and that which they have earned will be of
no profit to them, nor (will be of any profit to them) those whom they
have taken as Auliyâ’ (protectors, helpers, etc.) besides Allâh. And
theirs will be a great torment. | |
| | | |
| | هَذَا هُدًى وَالَّذِينَ كَفَرُوا بِآيَاتِ رَبِّهِمْ لَهُمْ عَذَابٌ مَّن رِّجْزٍ أَلِيمٌ | (11 |
| এটা সৎপথ প্রদর্শন, আর যারা তাদের পালনকর্তার আয়াতসমূহ অস্বীকার করে, তাদের জন্যে রয়েছে কঠোর যন্ত্রণাদায়ক শাস্তি। | |
| This
(Qur’ân) is a guidance. And those who disbelieve in the Ayât (proofs,
evidences, verses, lessons, signs, revelations, etc.) of their Lord, for
them there is a painful torment of Rijz (a severe kind of punishment). | |
| | | |
| | اللَّهُ
الَّذِي سخَّرَ لَكُمُ الْبَحْرَ لِتَجْرِيَ الْفُلْكُ فِيهِ بِأَمْرِهِ
وَلِتَبْتَغُوا مِن فَضْلِهِ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ | (12 |
| তিনি
আল্লাহ যিনি সমুদ্রকে তোমাদের উপকারার্থে আয়ত্বাধীন করে দিয়েছেন, যাতে
তাঁর আদেশক্রমে তাতে জাহাজ চলাচল করে এবং যাতে তোমরা তাঁর অনুগ্রহ তালাশ
কর ও তাঁর প্রতি কৃতজ্ঞ হও। | |
| Allâh
it is He Who has subjected to you the sea, that ships may sail through
it by His Command, and that you may seek of His Bounty, and that you may
be thankful, | |
| | | |
| | وَسَخَّرَ لَكُم مَّا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ جَمِيعًا مِّنْهُ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لَّقَوْمٍ يَتَفَكَّرُونَ | (13 |
| এবং
আয়ত্ত্বাধীন করে দিয়েছেন তোমাদের, যা আছে নভোমন্ডলে ও যা আছে ভূমন্ডলে;
তাঁর পক্ষ থেকে। নিশ্চয় এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্যে নিদর্শনাবলী
রয়েছে। | |
| And
has subjected to you all that is in the heavens and all that is in the
earth; it is all as a favour and kindness from Him. Verily, in it are
signs for a people who think deeply. | |
| | | |
| | قُل لِّلَّذِينَ آمَنُوا يَغْفِرُوا لِلَّذِينَ لا يَرْجُون أَيَّامَ اللَّهِ لِيَجْزِيَ قَوْمًا بِما كَانُوا يَكْسِبُونَ | (14 |
| মুমিনদেরকে
বলুন, তারা যেন তাদেরকে ক্ষমা করে, যারা আল্লাহর সে দিনগুলো সম্পর্কে
বিশ্বাস রাখে না যাতে তিনি কোন সম্প্রদায়কে কৃতকর্মের প্রতিফল দেন। | |
| Say
(O Muhammad SAW) to the believers to forgive those who (harm them and)
hope not for the Days of Allâh (i.e. His Recompense), that He may
recompense people according to what they have earned (i.e. to punish
these disbelievers, who harm the believers). | |
| | | |
| | مَنْ عَمِلَ صَالِحًا فَلِنَفْسِهِ وَمَنْ أَسَاء فَعَلَيْهَا ثُمَّ إِلَى رَبِّكُمْ تُرْجَعُونَ | (15 |
| যে
সৎকাজ করছে, সে নিজের কল্যাণার্থেই তা করছে, আর যে অসৎকাজ করছে, তা তার
উপরই বর্তাবে। অতঃপর তোমরা তোমাদের পালনকর্তার দিকে প্রত্যাবর্তিত হবে। | |
| Whosoever
does a good deed, it is for his ownself, and whosoever does evil, it is
against (his ownself). Then to your Lord you will be made to return. | |
| | | |
| |
Ayahs: | 1-15 | 16-30 | 31-37 | | |