| | بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ |
| |
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। |
| | Ayahs: | 1-15 | 16-24 | | |
| | | |
| | سَبَّحَ لِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ | (1 |
| নভোমন্ডল ও ভূমন্ডলে যা কিছু আছে, সবই আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। তিনি পরাক্রমশালী মহাজ্ঞানী। | |
| Whatsoever is in the heavens and whatsoever is on the earth glorifies Allâh. And He is the All-Mighty, the All-Wise. | |
| | | |
| | هُوَ
الَّذِي أَخْرَجَ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الْكِتَابِ مِن
دِيَارِهِمْ لِأَوَّلِ الْحَشْرِ مَا ظَنَنتُمْ أَن يَخْرُجُوا وَظَنُّوا
أَنَّهُم مَّانِعَتُهُمْ حُصُونُهُم مِّنَ اللَّهِ فَأَتَاهُمُ اللَّهُ
مِنْ حَيْثُ لَمْ يَحْتَسِبُوا وَقَذَفَ فِي قُلُوبِهِمُ الرُّعْبَ
يُخْرِبُونَ بُيُوتَهُم بِأَيْدِيهِمْ وَأَيْدِي الْمُؤْمِنِينَ
فَاعْتَبِرُوا يَا أُولِي الْأَبْصَارِ | (2 |
| তিনিই
কিতাবধারীদের মধ্যে যারা কাফের, তাদেরকে প্রথমবার একত্রিত করে তাদের
বাড়ী-ঘর থেকে বহিস্কার করেছেন। তোমরা ধারণাও করতে পারনি যে, তারা বের হবে
এবং তারা মনে করেছিল যে, তাদের দূর্গগুলো তাদেরকে আল্লাহর কবল থেকে রক্ষা
করবে। অতঃপর আল্লাহর শাস্তি তাদের উপর এমনদিক থেকে আসল, যার কল্পনাও তারা
করেনি। আল্লাহ তাদের অন্তরে ত্রাস সঞ্চার করে দিলেন। তারা তাদের বাড়ী-ঘর
নিজেদের হাতে এবং মুসলমানদের হাতে ধ্বংস করছিল। অতএব, হে চক্ষুষ্মান
ব্যক্তিগণ, তোমরা শিক্ষা গ্রহণ কর। | |
| He
it is Who drove out the disbelievers among the people of the Scripture
(i.e. the Jews of the tribe of Banî An-Nadîr) from their homes at the
first gathering. You did not think that they would get out. And they
thought that their fortresses would defend them from Allâh! But Allâh’s
(Torment) reached them from a place whereof they expected it not, and He
cast terror into their hearts, so that they destroyed their own
dwellings with their own hands and the hands of the believers. Then take
admonition, O you with eyes (to see). | |
| | | |
| | وَلَوْلَا أَن كَتَبَ اللَّهُ عَلَيْهِمُ الْجَلَاء لَعَذَّبَهُمْ فِي الدُّنْيَا وَلَهُمْ فِي الْآخِرَةِ عَذَابُ النَّارِ | (3 |
| আল্লাহ
যদি তাদের জন্যে নির্বাসন অবধারিত না করতেন, তবে তাদেরকে দুনিয়াতে শাস্তি
দিতেন। আর পরকালে তাদের জন্যে রয়েছে জাহান্নামের আযাব। | |
| And
had it not been that Allâh had decreed exile for them, He would
certainly have punished them in this world, and in the Hereafter theirs
shall be the torment of the Fire. | |
| | | |
| | ذَلِكَ بِأَنَّهُمْ شَاقُّوا اللَّهَ وَرَسُولَهُ وَمَن يُشَاقِّ اللَّهَ فَإِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ | (4 |
| এটা
এ কারণে যে, তারা আল্লাহ ও তাঁর রসূলের বিরুদ্ধাচরণ করেছে। যে আল্লাহর
বিরুদ্ধাচরণ করে, তার জানা উচিত যে, আল্লাহ কঠোর শাস্তিদাতা। | |
| That
is because they opposed Allâh and His Messenger (Muhammad SAW). And
whosoever opposes Allâh, then verily, Allâh is Severe in punishment. | |
| | | |
| | مَا قَطَعْتُم مِّن لِّينَةٍ أَوْ تَرَكْتُمُوهَا قَائِمَةً عَلَى أُصُولِهَا فَبِإِذْنِ اللَّهِ وَلِيُخْزِيَ الْفَاسِقِينَ | (5 |
| তোমরা
যে কিছু কিছু খর্জুর বৃক্ষ কেটে দিয়েছ এবং কতক না কেটে ছেড়ে দিয়েছ, তা তো
আল্লাহরই আদেশ এবং যাতে তিনি অবাধ্যদেরকে লাঞ্ছিত করেন। | |
| What
you (O Muslims) cut down of the palm-trees (of the enemy), or you left
them standing on their stems, it was by Leave of Allâh, and in order
that He might disgrace the Fâsiqûn (rebellious, disobedient to Allâh). | |
| | | |
| | وَمَا
أَفَاء اللَّهُ عَلَى رَسُولِهِ مِنْهُمْ فَمَا أَوْجَفْتُمْ عَلَيْهِ
مِنْ خَيْلٍ وَلَا رِكَابٍ وَلَكِنَّ اللَّهَ يُسَلِّطُ رُسُلَهُ عَلَى مَن
يَشَاء وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ | (6 |
| আল্লাহ
বনু-বনুযায়রের কাছ থেকে তাঁর রসূলকে যে ধন-সম্পদ দিয়েছেন, তজ্জন্যে তোমরা
ঘোড়ায় কিংবা উটে চড়ে যুদ্ধ করনি, কিন্তু আল্লাহ যার উপর ইচ্ছা, তাঁর
রসূলগণকে প্রাধান্য দান করেন। আল্লাহ সবকিছুর উপর সর্বশক্তিমান। | |
| And
what Allâh gave as booty (Fai’) to His Messenger (Muhammad SAW) from
them, for which you made no expedition with either cavalry or camelry.
But Allâh gives power to His Messengers over whomsoever He wills. And
Allâh is Able to do all things. | |
| | | |
| | مَّا
أَفَاء اللَّهُ عَلَى رَسُولِهِ مِنْ أَهْلِ الْقُرَى فَلِلَّهِ
وَلِلرَّسُولِ وَلِذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَابْنِ
السَّبِيلِ كَيْ لَا يَكُونَ دُولَةً بَيْنَ الْأَغْنِيَاء مِنكُمْ وَمَا
آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانتَهُوا
وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ | (7 |
| আল্লাহ
জনপদবাসীদের কাছ থেকে তাঁর রসূলকে যা দিয়েছেন, তা আল্লাহর, রসূলের, তাঁর
আত্নীয়-স্বজনের, ইয়াতীমদের, অভাবগ্রস্তদের এবং মুসাফিরদের জন্যে, যাতে
ধনৈশ্বর্য্য কেবল তোমাদের বিত্তশালীদের মধ্যেই পুঞ্জীভূত না হয়। রসূল
তোমাদেরকে যা দেন, তা গ্রহণ কর এবং যা নিষেধ করেন, তা থেকে বিরত থাক এবং
আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ কঠোর শাস্তিদাতা। | |
| What
Allâh gave as booty (Fai’) to His Messenger (Muhammad SAW) from the
people of the townships, - it is for Allâh, His Messenger (Muhammad
SAW), the kindred (of Messenger Muhammad SAW), the orphans, AlMasâkin
(the poor), and the wayfarer, in order that it may not become a fortune
used by the rich among you. And whatsoever the Messenger (Muhammad SAW)
gives you, take it, and whatsoever he forbids you, abstain (from it) ,
and fear Allâh. Verily, Allâh is Severe in punishment. | |
| | | |
| | لِلْفُقَرَاء
الْمُهَاجِرِينَ الَّذِينَ أُخْرِجُوا مِن دِيارِهِمْ وَأَمْوَالِهِمْ
يَبْتَغُونَ فَضْلًا مِّنَ اللَّهِ وَرِضْوَانًا وَيَنصُرُونَ اللَّهَ
وَرَسُولَهُ أُوْلَئِكَ هُمُ الصَّادِقُونَ | (8 |
| এই
ধন-সম্পদ দেশত্যাগী নিঃস্বদের জন্যে, যারা আল্লাহর অনুগ্রহ ও
সন্তুষ্টিলাভের অন্বেষণে এবং আল্লাহ তাঁর রসূলের সাহায্যার্থে নিজেদের
বাস্তুভিটা ও ধন-সম্পদ থেকে বহিস্কৃত হয়েছে। তারাই সত্যবাদী। | |
| (And
there is also a share in this booty) for the poor emigrants, who were
expelled from their homes and their property, seeking Bounties from
Allâh and to please Him. And helping Allâh (i.e. helping His religion)
and His Messenger (Muhammad SAW). Such are indeed the truthful (to what
they say);- | |
| | | |
| | وَالَّذِينَ
تَبَوَّؤُوا الدَّارَ وَالْإِيمَانَ مِن قَبْلِهِمْ يُحِبُّونَ مَنْ
هَاجَرَ إِلَيْهِمْ وَلَا يَجِدُونَ فِي صُدُورِهِمْ حَاجَةً مِّمَّا
أُوتُوا وَيُؤْثِرُونَ عَلَى أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ
وَمَن يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُوْلَئِكَ هُمُ الْمُفْلِحُونَ | (9 |
| যারা
মুহাজিরদের আগমনের পূর্বে মদীনায় বসবাস করেছিল এবং বিশ্বাস স্থাপন করেছিল,
তারা মুহাজিরদের ভালবাসে, মুহাজিরদেরকে যা দেয়া হয়েছে, তজ্জন্যে তারা
অন্তরে ঈর্ষাপোষণ করে না এবং নিজেরা অভাবগ্রস্ত হলেও তাদেরকে অগ্রাধিকার
দান করে। যারা মনের কার্পণ্য থেকে মুক্ত, তারাই সফলকাম। | |
| And
those who, before them, had homes (in Al-Madinah) and had adopted the
Faith, love those who emigrate to them, and have no jealousy in their
breasts for that which they have been given (from the booty of Banî
An-Nadîr), and give them (emigrants) preference over themselves, even
though they were in need of that. And whosoever is saved from his own
covetousness, such are they who will be the successful. | |
| | | |
| | وَالَّذِينَ
جَاؤُوا مِن بَعْدِهِمْ يَقُولُونَ رَبَّنَا اغْفِرْ لَنَا
وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ وَلَا تَجْعَلْ فِي
قُلُوبِنَا غِلًّا لِّلَّذِينَ آمَنُوا رَبَّنَا إِنَّكَ رَؤُوفٌ رَّحِيمٌ | (10 |
| আর
এই সম্পদ তাদের জন্যে, যারা তাদের পরে আগমন করেছে। তারা বলেঃ হে আমাদের
পালনকর্তা, আমাদেরকে এবং ঈমানে আগ্রহী আমাদের ভ্রাতাগণকে ক্ষমা কর এবং
ঈমানদারদের বিরুদ্ধে আমাদের অন্তরে কোন বিদ্বেষ রেখো না। হে আমাদের
পালনকর্তা, আপনি দয়ালু, পরম করুণাময়। | |
| And
those who came after them say: ”Our Lord! Forgive us and our brethren
who have preceded us in Faith, and put not in our hearts any hatred
against those who have believed. Our Lord! You are indeed full of
kindness, Most Merciful. | |
| | | |
| | أَلَمْ
تَر إِلَى الَّذِينَ نَافَقُوا يَقُولُونَ لِإِخْوَانِهِمُ الَّذِينَ
كَفَرُوا مِنْ أَهْلِ الْكِتَابِ لَئِنْ أُخْرِجْتُمْ لَنَخْرُجَنَّ
مَعَكُمْ وَلَا نُطِيعُ فِيكُمْ أَحَدًا أَبَدًا وَإِن قُوتِلْتُمْ
لَنَنصُرَنَّكُمْ وَاللَّهُ يَشْهَدُ إِنَّهُمْ لَكَاذِبُونَ | (11 |
| আপনি
কি মুনাফিকদেরকে দেখেন নি? তারা তাদের কিতাবধারী কাফের ভাইদেরকে বলেঃ
তোমরা যদি বহিস্কৃত হও, তবে আমরা অবশ্যই তোমাদের সাথে দেশ থেকে বের হয়ে
যাব এবং তোমাদের ব্যাপারে আমরা কখনও কারও কথা মানব না। আর যদি তোমরা
আক্রান্ত হও, তবে আমরা অবশ্যই তোমাদেরকে সাহায্য করব। আল্লাহ তা’আলা
সাক্ষ্য দেন যে, ওরা নিশ্চয়ই মিথ্যাবাদী। | |
| Have
you (O Muhammad SAW) not observed the hypocrites who say to their
friends among the people of the Scripture who disbelieve: ”(By Allâh) If
you are expelled, we (too) indeed will go out with you, and we shall
never obey any one against you, and if you are attacked (in fight), we
shall indeed help you.” But Allâh is Witness, that they verily, are
liars. | |
| | | |
| | لَئِنْ
أُخْرِجُوا لَا يَخْرُجُونَ مَعَهُمْ وَلَئِن قُوتِلُوا لَا
يَنصُرُونَهُمْ وَلَئِن نَّصَرُوهُمْ لَيُوَلُّنَّ الْأَدْبَارَ ثُمَّ لَا
يُنصَرُونَ | (12 |
| যদি
তারা বহিস্কৃত হয়, তবে মুনাফিকরা তাদের সাথে দেশত্যাগ করবে না আর যদি তারা
আক্রান্ত হয়, তবে তারা তাদেরকে সাহায্য করবে না। যদি তাদেরকে সাহায্য করে,
তবে অবশ্যই পৃষ্ঠপ্রদর্শন করে পলায়ন করবে। এরপর কাফেররা কোন সাহায্য পাবে
না। | |
| Surely,
if they (the Jews) are expelled, never will they (hypocrites) go out
with them, and if they are attacked, they will never help them. And if
they do help them, they (hypocrites) will turn their backs, so they will
not be victorious. | |
| | | |
| | لَأَنتُمْ أَشَدُّ رَهْبَةً فِي صُدُورِهِم مِّنَ اللَّهِ ذَلِكَ بِأَنَّهُمْ قَوْمٌ لَّا يَفْقَهُونَ | (13 |
| নিশ্চয় তোমরা তাদের অন্তরে আল্লাহ তা’আলা অপেক্ষা অধিকতর ভয়াবহ। এটা এ কারণে যে, তারা এক নির্বোধ সম্প্রদায়। | |
| Verily,
you (believers in the Oneness of Allâh - Islâmic Monotheism) are more
awful as a fear in their (Jews of Banî An-Nadîr) breasts than Allâh.
That is because they are a people who comprehend not (the Majesty and
Power of Allâh). | |
| | | |
| | لَا
يُقَاتِلُونَكُمْ جَمِيعًا إِلَّا فِي قُرًى مُّحَصَّنَةٍ أَوْ مِن وَرَاء
جُدُرٍ بَأْسُهُمْ بَيْنَهُمْ شَدِيدٌ تَحْسَبُهُمْ جَمِيعًا
وَقُلُوبُهُمْ شَتَّى ذَلِكَ بِأَنَّهُمْ قَوْمٌ لَّا يَعْقِلُونَ | (14 |
| তারা
সংঘবদ্ধভাবেও তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না। তারা যুদ্ধ করবে
কেবল সুরক্ষিত জনপদে অথবা দুর্গ প্রাচীরের আড়াল থেকে। তাদের পারস্পরিক
যুদ্ধই প্রচন্ড হয়ে থাকে। আপনি তাদেরকে ঐক্যবদ্ধ মনে করবেন; কিন্তু তাদের
অন্তর শতধাবিচ্ছিন্ন। এটা এ কারণে যে, তারা এক কান্ডজ্ঞানহীণ সম্প্রদায়। | |
| They
fight not against you even together, except in fortified townships, or
from behind walls. Their enmity among themselves is very great. You
would think they were united, but their hearts are divided, that is
because they are a people who understand not. | |
| | | |
| | كَمَثَلِ الَّذِينَ مِن قَبْلِهِمْ قَرِيبًا ذَاقُوا وَبَالَ أَمْرِهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ | (15 |
| তারা সেই লোকদের মত, যারা তাদের নিকট অতীতে নিজেদের কর্মের শাস্তিভোগ করেছে। তাদের জন্যে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। | |
| They
are like their immediate predecessors (the Jews of Banî Qainûqâ’, who
suffered), they tasted the evil result of their conduct, and (in the
Hereafter, there is) for them a painful torment;- | |
| | | |
| |
Ayahs: | 1-15 | 16-24 | | |