| | بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ |
| |
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। |
| | Ayahs: | 1-12 | | |
| | | |
| | يَا
أَيُّهَا النَّبِيُّ إِذَا طَلَّقْتُمُ النِّسَاء فَطَلِّقُوهُنَّ
لِعِدَّتِهِنَّ وَأَحْصُوا الْعِدَّةَ وَاتَّقُوا اللَّهَ رَبَّكُمْ لَا
تُخْرِجُوهُنَّ مِن بُيُوتِهِنَّ وَلَا يَخْرُجْنَ إِلَّا أَن يَأْتِينَ
بِفَاحِشَةٍ مُّبَيِّنَةٍ وَتِلْكَ حُدُودُ اللَّهِ وَمَن يَتَعَدَّ
حُدُودَ اللَّهِ فَقَدْ ظَلَمَ نَفْسَهُ لَا تَدْرِي لَعَلَّ اللَّهَ
يُحْدِثُ بَعْدَ ذَلِكَ أَمْرًا | (1 |
| হে
নবী, তোমরা যখন স্ত্রীদেরকে তালাক দিতে চাও, তখন তাদেরকে তালাক দিয়ো
ইদ্দতের প্রতি লক্ষ্য রেখে এবং ইদ্দত গণনা করো। তোমরা তোমাদের পালনকর্তা
আল্লাহকে ভয় করো। তাদেরকে তাদের গৃহ থেকে বহিস্কার করো না এবং তারাও যেন
বের না হয় যদি না তারা কোন সুস্পষ্ট নির্লজ্জ কাজে লিপ্ত হয়। এগুলো
আল্লাহর নির্ধারিত সীমা। যে ব্যক্তি আল্লাহর সীমালংঘন করে, সে নিজেরই
অনিষ্ট করে। সে জানে না, হয়তো আল্লাহ এই তালাকের পর কোন নতুন উপায় করে
দেবেন। | |
| O
Prophet (SAW)! When you divorce women, divorce them at their ’Iddah
(prescribed periods), and count (accurately) their ’Iddah (periods ).
And fear Allâh your Lord (O Muslims), and turn them not out of their
(husband’s) homes, nor shall they (themselves) leave, except in case
they are guilty of some open illegal sexual intercourse. And those are
the set limits of Allâh. And whosoever transgresses the set limits of
Allâh, then indeed he has wronged himself. You (the one who divorces his
wife) know not, it may be that Allâh will afterward bring some new
thing to pass (i.e. to return her back to you if that was the first or
second divorce). | |
| | | |
| | فَإِذَا
بَلَغْنَ أَجَلَهُنَّ فَأَمْسِكُوهُنَّ بِمَعْرُوفٍ أَوْ فَارِقُوهُنَّ
بِمَعْرُوفٍ وَأَشْهِدُوا ذَوَيْ عَدْلٍ مِّنكُمْ وَأَقِيمُوا الشَّهَادَةَ
لِلَّهِ ذَلِكُمْ يُوعَظُ بِهِ مَن كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ
الْآخِرِ وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا | (2 |
| অতঃপর
তারা যখন তাদের ইদ্দতকালে পৌঁছে, তখন তাদেরকে যথোপযুক্ত পন্থায় রেখে দেবে
অথবা যথোপযুক্ত পন্থায় ছেড়ে দেবে এবং তোমাদের মধ্য থেকে দু’জন
নির্ভরযোগ্য লোককে সাক্ষী রাখবে। তোমরা আল্লাহর উদ্দেশ্যে সাক্ষ্য দিবে।
এতদ্দ্বারা যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস করে, তাকে উপদেশ দেয়া
হচ্ছে। আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্যে নিস্কৃতির পথ করে দেবেন। | |
| Then
when they are about to fulfil their term appointed, either take them
back in a good manner or part with them in a good manner. And take for
witness two just persons from among you (Muslims). And establish the
witness for Allâh. That will be an admonition given to him who believes
in Allâh and the Last Day. And whosoever fears Allâh and keeps his duty
to Him, He will make a way for him to get out (from every difficulty). | |
| | | |
| | وَيَرْزُقْهُ
مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ
حَسْبُهُ إِنَّ اللَّهَ بَالِغُ أَمْرِهِ قَدْ جَعَلَ اللَّهُ لِكُلِّ
شَيْءٍ قَدْرًا | (3 |
| এবং
তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিযিক দেবেন। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা
করে তার জন্যে তিনিই যথেষ্ট। আল্লাহ তার কাজ পূর্ণ করবেন। আল্লাহ সবকিছুর
জন্যে একটি পরিমাণ স্থির করে রেখেছেন। | |
| And
He will provide him from (sources) he never could imagine. And
whosoever puts his trust in Allâh, then He will suffice him. Verily,
Allâh will accomplish his purpose. Indeed Allâh has set a measure for
all things. | |
| | | |
| | وَاللَّائِي
يَئِسْنَ مِنَ الْمَحِيضِ مِن نِّسَائِكُمْ إِنِ ارْتَبْتُمْ
فَعِدَّتُهُنَّ ثَلَاثَةُ أَشْهُرٍ وَاللَّائِي لَمْ يَحِضْنَ وَأُوْلَاتُ
الْأَحْمَالِ أَجَلُهُنَّ أَن يَضَعْنَ حَمْلَهُنَّ وَمَن يَتَّقِ اللَّهَ
يَجْعَل لَّهُ مِنْ أَمْرِهِ يُسْرًا | (4 |
| তোমাদের
স্ত্রীদের মধ্যে যাদের ঋতুবর্তী হওয়ার আশা নেই, তাদের ব্যাপারে সন্দেহ হলে
তাদের ইদ্দত হবে তিন মাস। আর যারা এখনও ঋতুর বয়সে পৌঁছেনি, তাদেরও অনুরূপ
ইদ্দতকাল হবে। গর্ভবর্তী নারীদের ইদ্দতকাল সন্তানপ্রসব পর্যন্ত। যে
আল্লাহকে ভয় করে, আল্লাহ তার কাজ সহজ করে দেন। | |
| And
those of your women as have passed the age of monthly courses, for them
the ’Iddah (prescribed period), if you have doubts (about their
periods), is three months, and for those who have no courses [(i.e. they
are still immature) their ’Iddah (prescribed period) is three months
likewise, except in case of death] . And for those who are pregnant
(whether they are divorced or their husbands are dead), their ’Iddah
(prescribed period) is until they deliver (their burdens), and whosoever
fears Allâh and keeps his duty to Him, He will make his matter easy for
him. | |
| | | |
| | ذَلِكَ أَمْرُ اللَّهِ أَنزَلَهُ إِلَيْكُمْ وَمَن يَتَّقِ اللَّهَ يُكَفِّرْ عَنْهُ سَيِّئَاتِهِ وَيُعْظِمْ لَهُ أَجْرًا | (5 |
| এটা
আল্লাহর নির্দেশ, যা তিনি তোমাদের প্রতি নাযিল করেছেন। যে আল্লাহকে ভয়
করে, আল্লাহ তার পাপ মোচন করেন এবং তাকে মহাপুরস্কার দেন। | |
| That
is the Command of Allâh, which He has sent down to you, and whosoever
fears Allâh and keeps his duty to Him, He will remit his sins from him,
and will enlarge his reward. | |
| | | |
| | أَسْكِنُوهُنَّ
مِنْ حَيْثُ سَكَنتُم مِّن وُجْدِكُمْ وَلَا تُضَارُّوهُنَّ لِتُضَيِّقُوا
عَلَيْهِنَّ وَإِن كُنَّ أُولَاتِ حَمْلٍ فَأَنفِقُوا عَلَيْهِنَّ حَتَّى
يَضَعْنَ حَمْلَهُنَّ فَإِنْ أَرْضَعْنَ لَكُمْ فَآتُوهُنَّ أُجُورَهُنَّ
وَأْتَمِرُوا بَيْنَكُم بِمَعْرُوفٍ وَإِن تَعَاسَرْتُمْ فَسَتُرْضِعُ لَهُ
أُخْرَى | (6 |
| তোমরা
তোমাদের সামর্থø অনুযায়ী যেরূপ গৃহে বাস কর, তাদেরকেও বসবাসের জন্যে
সেরূপ গৃহ দাও। তাদেরকে কষ্ট দিয়ে সংকটাপন্ন করো না। যদি তারা গর্ভবতী হয়,
তবে সন্তানপ্রসব পর্যন্ত তাদের ব্যয়ভার বহন করবে। যদি তারা তোমাদের
সন্তানদেরকে স্তন্যদান করে, তবে তাদেরকে প্রাপ্য পারিশ্রমিক দেবে এবং এ
সম্পর্কে পরস্পর সংযতভাবে পরামর্শ করবে। তোমরা যদি পরস্পর জেদ কর, তবে
অন্য নারী স্তন্যদান করবে। | |
| Lodge
them (the divorced women) where you dwell, according to your means, and
do not treat them in such a harmful way that they be obliged to leave.
And if they are pregnant, then spend on them till they deliver. Then if
they give suck to the children for you, give them their due payment, and
let each of you accept the advice of the other in a just way. But if
you make difficulties for one another, then some other woman may give
suck for him (the father of the child). | |
| | | |
| | لِيُنفِقْ
ذُو سَعَةٍ مِّن سَعَتِهِ وَمَن قُدِرَ عَلَيْهِ رِزْقُهُ فَلْيُنفِقْ
مِمَّا آتَاهُ اللَّهُ لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا مَا آتَاهَا
سَيَجْعَلُ اللَّهُ بَعْدَ عُسْرٍ يُسْرًا | (7 |
| বিত্তশালী
ব্যক্তি তার বিত্ত অনুযায়ী ব্যয় করবে। যে ব্যক্তি সীমিত পরিমাণে
রিযিকপ্রাপ্ত, সে আল্লাহ যা দিয়েছেন, তা থেকে ব্যয় করবে। আল্লাহ যাকে যা
দিয়েছেন, তদপেক্ষা বেশী ব্যয় করার আদেশ কাউকে করেন না। আল্লাহ কষ্টের পর
সুখ দেবেন। | |
| Let
the rich man spend according to his means, and the man whose resources
are restricted, let him spend according to what Allâh has given him.
Allâh puts no burden on any person beyond what He has given him. Allâh
will grant after hardship, ease. | |
| | | |
| | وَكَأَيِّن
مِّن قَرْيَةٍ عَتَتْ عَنْ أَمْرِ رَبِّهَا وَرُسُلِهِ فَحَاسَبْنَاهَا
حِسَابًا شَدِيدًا وَعَذَّبْنَاهَا عَذَابًا نُّكْرًا | (8 |
| অনেক
জনপদ তাদের পালনকর্তা ও তাঁর রসূলগণের আদেশ অমান্য করেছিল, অতঃপর আমি
তাদেরকে কঠোর হিসাবে ধৃত করেছিলাম এবং তাদেরকে ভীষণ শাস্তি দিয়েছিলাম। | |
| And
many a town (population) revolted against the Command of its Lord and
His Messengers, and We called it to a severe account (i.e. torment in
this worldly life), and shall punish it with a horrible torment (in
Hell, in the Hereafter). | |
| | | |
| | فَذَاقَتْ وَبَالَ أَمْرِهَا وَكَانَ عَاقِبَةُ أَمْرِهَا خُسْرًا | (9 |
| অতঃপর তাদের কর্মের শাস্তি আস্বাদন করল এবং তাদের কর্মের পরিণাম ক্ষতিই ছিল। | |
| So
it tasted the evil result of its disbelief, and the consequence of its
disbelief was loss (destruction in this life and an eternal punishment
in the Hereafter). | |
| | | |
| | أَعَدَّ
اللَّهُ لَهُمْ عَذَابًا شَدِيدًا فَاتَّقُوا اللَّهَ يَا أُوْلِي
الْأَلْبَابِ الَّذِينَ آمَنُوا قَدْ أَنزَلَ اللَّهُ إِلَيْكُمْ ذِكْرًا | (10 |
| আল্লাহ
তাদের জন্যে যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তত রেখেছেন অতএব, হে বুদ্ধিমানগণ,
যারা ঈমান এনেছ, তোমরা আল্লাহকে ভয় কর। আল্লাহ তোমাদের প্রতি উপদেশ নাযিল
করেছেন। | |
| Allâh
has prepared for them a severe torment. So fear Allâh and keep your
duty to Him, O men of understanding who have believed! - Allâh has
indeed sent down to you a Reminder (this Qur’ân). | |
| | | |
| | رَّسُولًا
يَتْلُو عَلَيْكُمْ آيَاتِ اللَّهِ مُبَيِّنَاتٍ لِّيُخْرِجَ الَّذِينَ
آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ وَمَن
يُؤْمِن بِاللَّهِ وَيَعْمَلْ صَالِحًا يُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِي مِن
تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا قَدْ أَحْسَنَ اللَّهُ
لَهُ رِزْقًا | (11 |
| একজন
রসূল, যিনি তোমাদের কাছে আল্লাহর সুস্পষ্ট আয়াতসমূহ পাঠ করেন, যাতে
বিশ্বাসী ও সৎকর্মপরায়ণদের অন্ধকার থেকে আলোতে আনয়ন করেন। যে আল্লাহর
প্রতি বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম সম্পাদন করে, তিনি তাকে দাখিল করবেন
জান্নাতে, যার তলদেশে নদী প্রবাহিত, তথায় তারা চিরকাল থাকবে। আল্লাহ তাকে
উত্তম রিযিক দেবেন। | |
| (And
has also sent to you) a Messenger (Muhammad SAW), who recites to you
the Verses of Allâh (the Qur’ân) containing clear explanations, that He
may take out, those who believe and do righteous good deeds from the
darkness (of polytheism and disbelief) to the light (of Monotheism and
true Faith). And whosoever believes in Allâh and performs righteous good
deeds, He will admit him into Gardens under which rivers flow
(Paradise), to dwell therein forever. Allâh has indeed granted for him
an excellent provision. | |
| | | |
| | اللَّهُ
الَّذِي خَلَقَ سَبْعَ سَمَاوَاتٍ وَمِنَ الْأَرْضِ مِثْلَهُنَّ
يَتَنَزَّلُ الْأَمْرُ بَيْنَهُنَّ لِتَعْلَمُوا أَنَّ اللَّهَ عَلَى كُلِّ
شَيْءٍ قَدِيرٌ وَأَنَّ اللَّهَ قَدْ أَحَاطَ بِكُلِّ شَيْءٍ عِلْمًا | (12 |
| আল্লাহ
সপ্তাকাশ সৃষ্টি করেছেন এবং পৃথিবীও সেই পরিমাণে, এসবের মধ্যে তাঁর আদেশ
অবতীর্ণ হয়, যাতে তোমরা জানতে পার যে, আল্লাহ সর্বশক্তিমান এবং সবকিছু
তাঁর গোচরীভূত। | |
| It
is Allâh Who has created seven heavens and of the earth the like
thereof (i.e. seven). His Command descends between them (heavens and
earth), that you may know that Allâh has power over all things, and that
Allâh surrounds (comprehends) all things in (His) Knowledge. | |
| | | |
| |
Ayahs: | 1-12 | | |