| | بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ |
| |
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। |
| | Ayahs: | 1-12 | | |
| | | |
| | يَا أَيُّهَا النَّبِيُّ لِمَ تُحَرِّمُ مَا أَحَلَّ اللَّهُ لَكَ تَبْتَغِي مَرْضَاتَ أَزْوَاجِكَ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ | (1 |
| হে
নবী, আল্লাহ আপনার জন্যে যা হালাল করছেন, আপনি আপনার স্ত্রীদেরকে খুশী
করার জন্যে তা নিজের জন্যে হারাম করেছেন কেন? আল্লাহ ক্ষমাশীল, দয়াময়। | |
| O
Prophet! Why do you ban (for yourself) that which Allâh has made lawful
to you, seeking to please your wives? And Allâh is Oft-Forgiving, Most
Merciful. | |
| | | |
| | قَدْ فَرَضَ اللَّهُ لَكُمْ تَحِلَّةَ أَيْمَانِكُمْ وَاللَّهُ مَوْلَاكُمْ وَهُوَ الْعَلِيمُ الْحَكِيمُ | (2 |
| আল্লাহ তোমাদের জন্যে কসম থেকে অব্যহতি লাভের উপায় নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ তোমাদের মালিক। তিনি সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। | |
| Allâh
has already ordained for you (O men), the dissolution of your oaths.
And Allâh is your Maula (Lord, or Master, or Protector, etc.) and He is
the All-Knower, the All-Wise. | |
| | | |
| | وَإِذْ
أَسَرَّ النَّبِيُّ إِلَى بَعْضِ أَزْوَاجِهِ حَدِيثًا فَلَمَّا نَبَّأَتْ
بِهِ وَأَظْهَرَهُ اللَّهُ عَلَيْهِ عَرَّفَ بَعْضَهُ وَأَعْرَضَ عَن
بَعْضٍ فَلَمَّا نَبَّأَهَا بِهِ قَالَتْ مَنْ أَنبَأَكَ هَذَا قَالَ
نَبَّأَنِيَ الْعَلِيمُ الْخَبِيرُ | (3 |
| যখন
নবী তাঁর একজন স্ত্রীর কাছে একটি কথা গোপনে বললেন, অতঃপর স্ত্রী যখন তা
বলে দিল এবং আল্লাহ নবীকে তা জানিয়ে দিলেন, তখন নবী সে বিষয়ে স্ত্রীকে কিছু
বললেন এবং কিছু বললেন না। নবী যখন তা স্ত্রীকে বললেন, তখন স্ত্রী বললেনঃ
কে আপনাকে এ সম্পর্কে অবহিত করল? নবী বললেন,ঃ যিনি সর্বজ্ঞ, ওয়াকিফহাল,
তিনি আমাকে অবহিত করেছেন। | |
| And
(remember) when the Prophet (SAW) disclosed a matter in confidence to
one of his wives (Hafsah), so when she told it (to another i.e.
’Aishah), and Allâh made it known to him, he informed part thereof and
left a part. Then when he told her (Hafsah) thereof, she said: ”Who told
you this?” He said: ”The All-Knower, the All-Aware (Allâh) has told
me”. | |
| | | |
| | إِن
تَتُوبَا إِلَى اللَّهِ فَقَدْ صَغَتْ قُلُوبُكُمَا وَإِن تَظَاهَرَا
عَلَيْهِ فَإِنَّ اللَّهَ هُوَ مَوْلَاهُ وَجِبْرِيلُ وَصَالِحُ
الْمُؤْمِنِينَ وَالْمَلَائِكَةُ بَعْدَ ذَلِكَ ظَهِيرٌ | (4 |
| তোমাদের
অন্তর অন্যায়ের দিকে ঝুঁকে পড়েছে বলে যদি তোমরা উভয়ে তওবা কর, তবে ভাল
কথা। আর যদি নবীর বিরুদ্ধে একে অপরকে সাহায্য কর, তবে জেনে রেখ আল্লাহ
জিবরাঈল এবং সৎকর্মপরায়ণ মুমিনগণ তাঁর সহায়। উপরন্তুত ফেরেশতাগণও তাঁর
সাহায্যকারী। | |
| If
you two (wives of the Prophet SAW, namely ’Aishah and Hafsah ÑÖì ) turn
in repentance to Allâh, (it will be better for you), your hearts are
indeed so inclined (to oppose what the Prophet SAW likes), but if you
help one another against him (Muhammad SAW), then verily, Allâh is his
Maula (Lord, or Master, or Protector, etc.), and Jibrael (Gabriel), and
the righteous among the believers, and furthermore, the angels are his
helpers. | |
| | | |
| | عَسَى
رَبُّهُ إِن طَلَّقَكُنَّ أَن يُبْدِلَهُ أَزْوَاجًا خَيْرًا مِّنكُنَّ
مُسْلِمَاتٍ مُّؤْمِنَاتٍ قَانِتَاتٍ تَائِبَاتٍ عَابِدَاتٍ سَائِحَاتٍ
ثَيِّبَاتٍ وَأَبْكَارًا | (5 |
| যদি
নবী তোমাদের সকলকে পরিত্যাগ করেন, তবে সম্ভবতঃ তাঁর পালনকর্তা তাঁকে
পরিবর্তে দিবেন তোমাদের চাইতে উত্তম স্ত্রী, যারা হবে আজ্ঞাবহ, ঈমানদার,
নামাযী তওবাকারিণী, এবাদতকারিণী, রোযাদার, অকুমারী ও কুমারী। | |
| It
may be if he divorced you (all) that his Lord will give him instead of
you, wives better than you, Muslims (who submit to Allâh), believers,
obedient to Allâh, turning to Allâh in repentance, worshipping Allâh
sincerely, fasting or emigrants (for Allâh’s sake), previously married
and virgins. | |
| | | |
| | يَا
أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا
وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلَائِكَةٌ غِلَاظٌ شِدَادٌ
لَا يَعْصُونَ اللَّهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ | (6 |
| মুমিনগণ,
তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার-পরিজনকে সেই অগ্নি থেকে রক্ষা কর,
যার ইন্ধন হবে মানুষ ও প্রস্তর, যাতে নিয়োজিত আছে পাষাণ হৃদয়, কঠোরস্বভাব
ফেরেশতাগণ। তারা আল্লাহ তা’আলা যা আদেশ করেন, তা অমান্য করে না এবং যা
করতে আদেশ করা হয়, তাই করে। | |
| O
you who believe! Ward off from yourselves and your families a Fire
(Hell) whose fuel is men and stones, over which are (appointed) angels
stern (and) severe, who disobey not, (from executing) the Commands they
receive from Allâh, but do that which they are commanded. | |
| | | |
| | يَا أَيُّهَا الَّذِينَ كَفَرُوا لَا تَعْتَذِرُوا الْيَوْمَ إِنَّمَا تُجْزَوْنَ مَا كُنتُمْ تَعْمَلُونَ | (7 |
| হে কাফের সম্প্রদায়, তোমরা আজ ওযর পেশ করো না। তোমাদেরকে তারই প্রতিফল দেয়া হবে, যা তোমরা করতে। | |
| (It
will be said in the Hereafter) O you who disbelieve (in the Oneness of
Allâh - Islâmic Monotheism)! Make no excuses this Day! You are being
requited only for what you used to do . | |
| | | |
| | يَا
أَيُّهَا الَّذِينَ آمَنُوا تُوبُوا إِلَى اللَّهِ تَوْبَةً نَّصُوحًا
عَسَى رَبُّكُمْ أَن يُكَفِّرَ عَنكُمْ سَيِّئَاتِكُمْ وَيُدْخِلَكُمْ
جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ يَوْمَ لَا يُخْزِي اللَّهُ
النَّبِيَّ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ نُورُهُمْ يَسْعَى بَيْنَ
أَيْدِيهِمْ وَبِأَيْمَانِهِمْ يَقُولُونَ رَبَّنَا أَتْمِمْ لَنَا
نُورَنَا وَاغْفِرْ لَنَا إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ | (8 |
| মুমিনগণ!
তোমরা আল্লাহ তা’আলার কাছে তওবা কর-আন্তরিক তওবা। আশা করা যায়, তোমাদের
পালনকর্তা তোমাদের মন্দ কর্মসমূহ মোচন করে দেবেন এবং তোমাদেরকে দাখিল
করবেন জান্নাতে, যার তলদেশে নদী প্রবাহিত। সেদিন আল্লাহ নবী এবং তাঁর
বিশ্বাসী সহচরদেরকে অপদস্থ করবেন না। তাদের নূর তাদের সামনে ও ডানদিকে
ছুটোছুটি করবে। তারা বলবেঃ হে আমাদের পালনকর্তা, আমাদের নূরকে পূর্ণ করে
দিন এবং আমাদেরকে ক্ষমা করুন। নিশ্চয় আপনি সবকিছুর উপর সর্ব শক্তিমান। | |
| O
you who believe! Turn to Allâh with sincere repentance! It may be that
your Lord will remit from you your sins, and admit you into Gardens
under which rivers flow (Paradise) the Day that Allâh will not disgrace
the Prophet (Muhammad SAW) and those who believe with him, their Light
will run forward before them and with (their Records Books of deeds) in
their right hands they will say: ”Our Lord! Keep perfect our Light for
us [and do not put it off till we cross over the Sirât (a slippery
bridge over the Hell) safely] and grant us forgiveness. Verily, You are
Able to do all things .” | |
| | | |
| | يَا أَيُّهَا النَّبِيُّ جَاهِدِ الْكُفَّارَ وَالْمُنَافِقِينَ وَاغْلُظْ عَلَيْهِمْ وَمَأْوَاهُمْ جَهَنَّمُ وَبِئْسَ الْمَصِيرُ | (9 |
| হে নবী! কাফের ও মুনাফিকদের বিরুদ্ধে জেহাদ করুন এবং তাদের প্রতি কঠোর হোন। তাদের ঠিকানা জাহান্নাম। সেটা কতই না নিকৃষ্ট স্থান। | |
| O
Prophet (Muhammad SAW)! Strive hard against the disbelievers and the
hypocrites, and be severe against them, their abode will be Hell, and
worst indeed is that destination. | |
| | | |
| | ضَرَبَ
اللَّهُ مَثَلًا لِّلَّذِينَ كَفَرُوا اِمْرَأَةَ نُوحٍ وَاِمْرَأَةَ
لُوطٍ كَانَتَا تَحْتَ عَبْدَيْنِ مِنْ عِبَادِنَا صَالِحَيْنِ
فَخَانَتَاهُمَا فَلَمْ يُغْنِيَا عَنْهُمَا مِنَ اللَّهِ شَيْئًا وَقِيلَ
ادْخُلَا النَّارَ مَعَ الدَّاخِلِينَ | (10 |
| আল্লাহ
তা’আলা কাফেরদের জন্যে নূহ-পত্নী ও লূত-পত্নীর দৃষ্টান্ত বর্ণনা করেছেন।
তারা ছিল আমার দুই ধর্মপরায়ণ বান্দার গৃহে। অতঃপর তারা তাদের সাথে
বিশ্বাসঘাতকতা করল। ফলে নূহ ও লূত তাদেরকে আল্লাহ তা’আলার কবল থেকে রক্ষা
করতে পারল না এবং তাদেরকে বলা হলঃ জাহান্নামীদের সাথে জাহান্নামে চলে যাও। | |
| Allâh
sets forth an example for those who disbelieve, the wife of Nûh (Noah)
and the wife of Lout (Lot). They were under two of our righteous slaves,
but they both betrayed their (husbands by rejecting their doctrine) so
they [Nûh (Noah) and Lout (Lot) ] benefited them (their respective
wives) not, against Allâh, and it was said: ”Enter the Fire along with
those who enter!” | |
| | | |
| | وَضَرَبَ
اللَّهُ مَثَلًا لِّلَّذِينَ آمَنُوا اِمْرَأَةَ فِرْعَوْنَ إِذْ قَالَتْ
رَبِّ ابْنِ لِي عِندَكَ بَيْتًا فِي الْجَنَّةِ وَنَجِّنِي مِن فِرْعَوْنَ
وَعَمَلِهِ وَنَجِّنِي مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ | (11 |
| আল্লাহ
তা’আলা মুমিনদের জন্যে ফেরাউন-পত্নীর দৃষ্টান্ত বর্ণনা করেছেন। সে বললঃ হে
আমার পালনকর্তা! আপনার সন্নিকটে জান্নাতে আমার জন্যে একটি গৃহ নির্মাণ
করুন, আমাকে ফেরাউন ও তার দুস্কর্ম থেকে উদ্ধার করুন এবং আমাকে যালেম
সম্প্রদায় থেকে মুক্তি দিন। | |
| And
Allâh has set forth an example for those who believe, the wife of
Fir’aun (Pharaoh), when she said: ”My Lord! Build for me a home with You
in Paradise, and save me from Fir’aun (Pharaoh) and his work, and save
me from the people who are Zâlimûn (polytheists, wrong-doers and
disbelievers in Allâh). | |
| | | |
| | وَمَرْيَمَ
ابْنَتَ عِمْرَانَ الَّتِي أَحْصَنَتْ فَرْجَهَا فَنَفَخْنَا فِيهِ مِن
رُّوحِنَا وَصَدَّقَتْ بِكَلِمَاتِ رَبِّهَا وَكُتُبِهِ وَكَانَتْ مِنَ
الْقَانِتِينَ | (12 |
| আর
দৃষ্টান্ত বর্ণনা করেছেন এমরান-তনয়া মরিয়মের, যে তার সতীত্ব বজায় রেখেছিল।
অতঃপর আমি তার মধ্যে আমার পক্ষ থেকে জীবন ফুঁকে দিয়েছিলাম এবং সে তার
পালনকর্তার বানী ও কিতাবকে সত্যে পরিণত করেছিল। সে ছিল বিনয়
প্রকাশকারীনীদের একজন। | |
| And
Maryam (Mary), the daughter of ’Imrân who guarded her chastity; and We
breathed into (the sleeve of her shirt or her garment) through Our Rûh
[i.e. Jibrael (Gabriel)], and she testified to the truth of the Words of
her Lord [i.e. believed in the Words of Allâh: ”Be!” and he was; that
is ’Iesa (Jesus) son of Maryam (Mary); as a Messenger of Allâh], and
(also believed in) His Scriptures, and she was of the Qanitîn (i.e.
obedient to Allâh). | |
| | | |
| |
Ayahs: | 1-12 | | |